পুরভোটে সর্বশক্তি দিয়ে লড়াই! গোয়ায় গিয়ে ধাক্কা খেয়েছেন মমতা, বিস্ফোরক দিলীপ ঘোষ
কেন্দ্রের টাকায় রাজ্যে দানছত্র খুলে বসেছে তৃণমূল (trinamool congress) সরকার। এদিন নিকোপার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে এমনটাই অভিযোগ করলেন বিজেপির (bjp) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ক্ষমতা চলে যাওয়ার ভয়েই
কেন্দ্রের টাকায় রাজ্যে দানছত্র খুলে বসেছে তৃণমূল (trinamool congress) সরকার। এদিন নিকোপার্কে প্রাতর্ভ্রমণে গিয়ে এমনটাই অভিযোগ করলেন বিজেপির (bjp) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ক্ষমতা চলে যাওয়ার ভয়েই বিজেপিকে আটকানো হচ্ছে বলেও মনে করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, পুরনির্বাচনে বিজেপি সর্বশক্তি দিয়ে লড়াই করবে।

কেন্দ্রের টাকায় দানছত্র
রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্র বেশি টাকা পাঠায়। যদিও সেই টাকা দিয়ে এখানে দানছত্র খোলা হয়েছে। রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেছেন, যেসব জায়গা থেকে অর্থ উপার্জন হতে পারে, তা দলের লোকেরা খেয়ে ফেলছে। তিনি বলেছেন, এই রাজ্যে উৎপাদন না হলেও অন্য রাজ্যের জিনিস এখানে আসছে, তা বিক্রি করে রাজ্য বেশি কর পাচ্ছে। কেন্দ্রের যাবতীয় সুবিধা নিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষকে দিচ্ছেন না।

ত্রিপুরা ও গোয়ার তুলনা
দিলীপ ঘোষ বলেছেন, ত্রিপুরা সরকার সেখানে কঠোরভাবে বিধিনিষেধ পালন করছে। নিজেরা যেমন অনুষ্ঠান করছে না, কাউকে করতেও দিচ্ছে না। তাই সেখানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গিয়েছে। তিনি বলেছেন, গোয়াতেও তাই হয়েছে। তবে গোয়াতেও গিয়েছিলেন, ধাক্কা খেয়েছেন, তাই কষ্ট পাচ্ছেন। তিনি বলেন, গণতন্ত্রে সবার জন্য সমানাধিকার থাকা উচিত। কিন্তু তা না থাকায় বাধার মধ্যে পড়তে হচ্ছে। তিনি দাবি করেছেন, বিজেপি বাধা ঠেলেই এতদূর এগিয়েছে।

ক্ষমতা চলে যাওয়ার ভয়ে আটকানো হচ্ছে
যারা ক্ষমতা চলে যাওয়ার ভয় করে, তারাই আটকানোর চেষ্টা করছে। তিনি কটাক্ষ করে বলেছেন, প্রথম থেকেই ওরা নীতি-নিয়ম মানে না। নিজেরা অনুষ্ঠান করে, অথচ বিজেপিকে করতে দেয় না। জাগরণের আন্দোলনকে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তিনি প্রশ্ন করেন, এই রাজ্যে জ্বালানির দাম এখনও কেন বেশি, কার স্বার্থেই বা বেশি?

পুরভোটের প্রস্তুতি দেড়বছর ধরে চলছে
রাজ্য সরকার ডিসেম্বর-জানুয়ারিতে পুরভোট করাতে চায়। এব্যাপারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেছেন, গত দেড়বছর ধরেই প্রস্তুতি চলছে। গত নভেম্বর-ডিসেম্বরে এর প্রস্তুতি নেওয়া হয়েছিল। সম্প্রতি তিনি রাজ্য সভাপতিকে নিয়ে তিনি জেলায় গিয়েছিলেন। অনেক জায়গাতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তিনি বলেছেন, তৃণমূল পর্যায়ে নির্বাচন, তার প্রস্তুতি চলছে। কলকাতায় কাউকে মেয়র হিসেবে সামনে রেখে লড়াই করা হবে কিনা, সেই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, নির্বাচন লড়তে হবে, তার প্রস্তুতি চলছে। পুরভোটে সর্বশক্তি দিয়ে লড়াই করা হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications