শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় রাজ্য ও SSC-র আলাদা অবস্থান! কমিশন ভেঙে দেওয়া হোক, কড়া অবস্থান বিচারপতি বসুর

অতিরিক্ত শূণ্য পদ মামলায় আদালতে অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন তিনি বলেছেন, রাজ্যে এবং স্কুল সার্ভিস কমিশনের অবস্থান যদি এক না হয় তাহলে কমিশন ভেঙে দেওয়া হোক। এই মামলার

অতিরিক্ত শূণ্য পদ মামলায় আদালতে (Court) অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) । বিষয়টি নিয়ে ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন তিনি বলেছেন, রাজ্যে এবং স্কুল সার্ভিস কমিশনের অবস্থান যদি এক না হয় তাহলে কমিশন ভেঙে দেওয়া হোক। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে শুক্রবার।

কোথায় আপত্তি বিচারপতির

কোথায় আপত্তি বিচারপতির

যেখানে রাজ্যের ১৯ মে বিজ্ঞপ্তি অনুযায়ী তারা আদালতের নির্দেশ মেনে বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরির কথা জানাচ্ছে, সেখানে উল্টো পথে হেঁটে কমিশন জানাচ্ছে অবৈধ ভাবে যারা চাকরি পেয়েছেন এবং যাদের চাকরি বাতিল হয়েছে তাদের নিয়োগ দেওয়ার জন্য এই শূন্যপদ। এটা কী ভাবে সম্ভব, প্রশ্ন করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কমিশনে আদালতে আবেদন করে বলেছে, অনেকেই তিন-চার বছর ধরে চাকরি করছেন, তাঁদের পরিবার রয়েছে, তাদের কথা ভেবেই আদালতের রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। বুধবার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। আবেদন থেকে এই অংশ প্রত্যাহার করার কথা বিচার করা হচ্ছে। এদিন আদালতে জানিয়েছেন কমিশনের আইনজীবী।

 এঁদের অন্য কোনও চাকরি দিন

এঁদের অন্য কোনও চাকরি দিন

যাঁদের অবৈধভাবে নিয়োগের অভিযোগ উঠেছে, তাঁদের নিয়ে শুনানিতে বিচারপতি বলেছেন, এঁরা শিক্ষক হলে রাজ্যের ক্ষতি নয়, ছাত্রদের জীবনের ক্ষতি হবে। তিনি আরও বলেছেন, এঁরা আর যাই হোন শিক্ষক হতে পারেন না। এঁদের অন্য কোথাও চাকরি দিন বলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

কমিশন ভেঙে দিন, কড়া অবস্থান বিচারপতির

কমিশন ভেঙে দিন, কড়া অবস্থান বিচারপতির

রাজ্যের তরফে আদালতের সাফাই দিয়ে বলা হয়েছে, কমিশনের আবেদনের সঙ্গে রাজ্যের কোনও সম্পর্ক নেই। শুনানিতে রাজ্যের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় কমিশনের ভিন্ন অবস্থানের কথা জানান। সেই সময় বিচারপতি বসু, এজিকে বলেন, কমিশনকে নিয়ন্ত্রণ করতে না পারলে, তা ভেঙে দিন। পাশাপাশি কমিশন আর রাজ্যের অবস্থান যদি এক না হয় , তাহলে রাজ্য কমিশনের বিরুদ্ধে কী পদক্ষেপের কথা ভাবছে, তা নিয়ে রাজ্যের কাছে জবাব তলব করেছে আদালত। এব্যাপারে শুক্রবার সকাল সাড়ে দশটার মধ্যে রাজ্যকে জবাব দিতে বলা হয়েছে।

কমিশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে ঘিরে মামলা

কমিশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে ঘিরে মামলা

স্কুল সার্ভিস কমিশনের তরফে কর্মশিক্ষায় ৭৫০ টি এবং শারীর শিক্ষায় ৮৫০ টি সুপার নিউমেরিক পদ তৈরির কথা বলা হয়েছিল। বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে চাকরিপ্রার্থীরা বলেন, কর্মশিক্ষা এবং শারীর শিক্ষায় এমন ৬০ জন চাকরি করছেন, যাঁদের প্রাপ্ত নম্বর চাকরিপ্রার্থী মামলাকারীদের থেকে কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+