সল্টলেকে শুরু হল ২০১৭ ডিএলডি বঞ্চিত চাকরি প্রার্থীদের ধর্না

আদালতের অনুমতি তারা পেয়েছিলেন। এবার সল্টলেকে করুণাময়ী বাসস্ট্যান্ড লাগোয়া ভিডিওকন মাঠের সামনে তাদের ধরনা। আজ বৃহস্পতিবার থেকে ধর্নায় বসলেন প্রাইমারি টেট ২০২২ চাকরি প্রার্থীরা।

আপার প্রাইমারি বা ২০১৭ ডিএলডি বঞ্চিত চাকরি প্রার্থীরা বেশ কয়েক মাস আগে থেকেই কলকাতায় আন্দোলন করছেন। শহিদ মিনারে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্না মঞ্চে বসে আছেন তারা। কিন্তু ২০২২ সালের টেট পাস চাকরি প্রার্থীরা এতদিন শুধু হাজরা মোড় অভিযান বা মধ্য কলকাতায় মিছিলের মধ্যেই তাদের প্রতিবাদ করে আসছিলেন।

শুরু হল ২০১৭ ডিএলডি বঞ্চিত চাকরি প্রার্থীদের ধর্না

তারা গত মাসের মাঝামাঝি সময়ে ঘোষণা করেন, এবার তারাও স্থায়ী ধর্নামঞ্চ করবেন। সেখানে চাকরির দাবিতে অবস্থান করবেন আন্দোলনকারীরা। সল্টলেকে বিকাশ ভবনের কাছাকাছি কোনও একটি জায়গায় তাদের মঞ্চ করতে দেওয়া হোক।

এই আবেদন পুলিশের কাছে তারা লিখিত আকারে রেখেছিল। অনুমতি চাইলেও সেটি খারিজ করে দেয় পুলিশ। ফলে তারা আদালতের দ্বারস্থ হন। আদালত ১ থেকে ৪ ফেব্রুয়ারি তাদের এই জায়গায় ধর্নায় বসার অনুমতি দেয়। বৃহস্পতিবার বেলা একটা থেকে ৪ ফেব্রুয়ারি বেলা একটা পর্যন্ত তাদের এখানে বসার জন্য আদালতের অনুমতি দেওয়া হয়েছে।

আজ করুণাময়ী বাস টার্মিনাস থেকে মিছিল করে আন্দোলনকারীরা ধর্না মঞ্চে আসেন। আগামী কাল থেকে মাধ্যমিক শুরু। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে কাল থেকে তারা পরীক্ষা চলাকালীন কোনও মাইকিং, স্লোগানিং করবেন না। এমনই আশ্বাস দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি, শীর্ষ আদালতে নিয়োগের জট কেটে গিয়েছে। রাজ্য সরকারও জানিয়েছে, ৫০ হাজার শূন্যপদ আছে। তাও কেন তারা ইন্টারভিউ বা নিয়োগপত্র হাতে পাচ্ছেন না? তার প্রতিবাদে বিকাশ ভবনের দৃষ্টি আকর্ষণ করতেই এই ধর্না।

অন্যান্যদের মতো তারাও দীর্ঘ দিন ধরে বঞ্চিত রয়েছেন। একাধিক জায়গায় তারা গিয়েছেন। কিন্তু এখনও তারা চাকরি পাচ্ছেন ন। প্রাথমিকের শিক্ষক নিয়োগের জট অনেকটাই খুলে গিয়েছে। আগামী সময়ে নিয়োগপত্রও হাতে দেওয়া হবে। এমনই তাদের দাবি। এবার তারাও কাজ পান। এই দাবি উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+