পরিষ্কার করা হলেও বন্ধ প্রিয়া সিনেমা! তদন্তে ফরেনসিক দল

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আপাতত বন্ধই থাকবে দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হল। সোমবার সকালে হল পরিবদর্শনের পর এমনটাই জানিয়েছেন ডিজি ফায়ার জগমোহন। এদিন দুপুরে ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আপাতত বন্ধই থাকবে দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হল। সোমবার সকালে হল পরিবদর্শনের পর এমনটাই জানিয়েছেন ডিজি ফায়ার জগমোহন। এদিন দুপুরে ঘটনাস্থলে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। প্রিয়ার কর্ণধার আগে জানিয়েছিলেন, বিকেল থেকে হল চালু হয়ে যাবে।

যদি প্রিয়ার কর্ণধার আগে জানিয়েছিলেন, বিকেল থেকে হল চালু হয়ে যাবে।

প্রিয়া সিনেমা হল সংলগ্ন মোমো-র দোকান থেকে রবিবার রাতের আগুন ছড়িয়েছিল। প্রাথমিক এমনটাই মনে করে হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে দমকলের অনুসন্ধানে দেখা গিয়েছে, আগুনে মোমোর দোকানটিতে সেরকম ক্ষতি হয়নি। আগুনে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রিয়া সিনেমা বিল্ডিং-এর দোতলার অংশ। তারপরেই ক্ষতির পরিমাণে রয়েছে একতলার অংশ। প্রিয়ার কর্ণধার অরিজিত দত্তের অফিসেই সব থেকে বেশি ক্ষতি হয়েছে।

ফলে আগুন অরিজিত দত্তের অফিস থেকেই লেগেছিল, নাকি মোমোর দোকান থেকে, তা তদন্তের পরেই জানা যাবে বলে মনে করছে দমকল। বিশেষ করে ফরেনসিকদলের নমুনা পরীক্ষার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তবে দমকল সূত্রে জানা গিয়েছে, সেখানকার সব লাইসেন্সই ঠিকঠাক রয়েছে।

রবিবার রাত ১০.১৫ নাগাদ দেশপ্রিয় পার্কের প্রিয়া সিনেমা হলে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। হলে সেসময় ৪০ জন দর্শক ছিলেন বলে জানা গিয়েছে। সিনেমা হলের ওপরের তলায় আটকে পড়েছিলেন প্রিয়া কর্ণধারের পরিবারের ৪ সদস্য। দমকলের সাহায্যে চারজনকে উদ্ধার করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+