হাওড়া ব্রিজের কাছে ভয়াবহ আগুন! এলাকা জুড়ে আতঙ্ক

হাওড়া ব্রিজের কাছে ভয়াবহ আগুন। জগন্নাথ ঘাটের কাছে একটি কেমিক্যালের গোডাউনে আগুন লাগে বলে জানা গিয়েছে।

হাওড়া ব্রিজের কাছে ভয়াবহ আগুন। জগন্নাথ ঘাটের কাছে একটি কেমিক্যালের গোডাউনে আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের কমপক্ষে ২০ টি ইঞ্জিন। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এলাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

হাওড়া ব্রিজের কাছে বিধ্বংসী আগুন

হাওড়া ব্রিজের কাছে বিধ্বংসী আগুন

সাত সকালে আগুন আতঙ্ক হাওড়া ব্রিজের কাছে জগন্নাথ ঘাটের কাছে। এদিন সকালে এলাকার একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। সঙ্গে সঙ্গে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়েই এলাকায় যায় দমকলের ২০ টি ইঞ্জিন।

ঘটনাস্থলে দমকলমন্ত্রী

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী। গিয়েছেন প্রশাসনের পদস্থ আধিকারিকরাও। ভোররাতে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণে স্ট্যান্ড ব্যাঙ্ক রোডে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এলাকায় এর আগেও বিধ্বংসী আগুন

এলাকায় এর আগেও বিধ্বংসী আগুন

২০১৭ সালের ৭ নভেম্বর রাতে আর্মেনিয়ান ঘাটের কাছে বিধ্বংসী আগুন লেগেছিল। পুড়ে গিয়েছিল পরিবহণ সংস্থার একটি গুদাম ঘর। পরে জানা যায় সেখানে প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল।

(ছবি সৌজন্য: এএনআই)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+