নিউটাউনের খালপাড়ে বিধ্বংসী আগুন। ভোর সোয়া চারটে নাগাদ নিউটাউন থানা এলাকার গৌরাঙ্গ নগর খালপাড়-এর বাজারে আগুন লেগে পুড়ে যায় প্রায় কুড়িটির মতো দোকান।
Kolkata
oi-Dibyendu Saha
By Rahul Roy
নিউটাউনের খালপাড়ে বিধ্বংসী আগুন। ভোর সোয়া চারটে নাগাদ নিউটাউন থানা এলাকার গৌরাঙ্গ নগর খালপাড়-এর বাজারে আগুন লেগে পুড়ে যায় প্রায় কুড়িটির মতো দোকান। খালপাড়ের দোকানগুলির বেশিরভাগই দাহ্য বস্তু দিয়ে তৈরি বলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
দমকলকে খবর দিলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় ঘন্টা দুয়েক প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও দমকলকে খবর দেওয়ার পর দেরি করে আসার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট-এর ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ফাটার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।