বেলগাছিয়া মিল্ক কলোনিতে বিধ্বংসী আগুন, দাউ দাউ করে জ্বলছে গোডাউন
কলকাতার বেলগাছিয়া মিল্ক কলোনিতে বিধ্বংসী আগুন। মূলত গোডাউনের ভিতর আগুন ছড়িয়েছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। সোমবার বিকেলের দিকে এই আগুন চোখে পড়ে। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। দমকল কর্মী সুজিত বসু নিজে ঘটনাস্থলে উপস্থিত।
বুধবার বিকেলের দিকে কর্মীরা ধোঁয়া দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই আন্দাজ করা যায় সেখানে আগুন লেগেছে। খবর দেওয়া হয় দমকল বাহিনীতে। বেলগাছিয়া মিল্ক কলোনি অত্যন্ত বড় জায়গা। আর যথেষ্ট নামও রয়েছে। একের পর এক দমকলের ইঞ্জিন সেখানে আসতে থাকে।

এই খবর লেখা পর্যন্ত আগুন জ্বলছে। মিল্ক কলোনির কর্মীরা জানাচ্ছেন, গোডাউন এলাকাতে আগুন লেগেছে। সেখানে প্লাস্টিকের প্যাকেট, প্লাস্টিকের ট্রে রাখা থাকত। তবে সেই সংখ্যা বিশাল পরিমাণে রয়েছে। দাউ দাউ করে জ্বলছে ওই গোডাউন চত্বর। আগুন লাগার পরেই ওই জায়গা ফাঁকা করে দেওয়া হয়। কর্মী আধিকারিকরা সকলেই নিরাপদ স্থানে রয়েছেন বলে খবর।
এই খবর লেখার পর্যন্ত দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। আরও ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। আগুন নেভানোর জন্য ল্যাডার আনা হয়েছে। আগুন যাতে কোনওভাবে না ছড়ায়, সেদিকে চেষ্টা চলছে। দমকল মন্ত্রী সুজিত বসু নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তিনিও পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।
কীভাবে আগুন লাগল? সেই সম্পর্কে এখনও কোনও কথা বলা যাবে না। গুদাম এলাকার পরেই মিল্ক কলোনির অফিস রয়েছে। সেখানে যাতে আগুন না ছড়ায়, সেদিকে নজর রাখা হচ্ছে। প্লাস্টিক থাকার কারণে আগুন অনেক বেশি পরিমাণে ছড়িয়েছে। এমনই মনে করছে দমকল কর্মীরা। গুদামের ভেতর দমকল কর্মীরা যাওয়ার চেষ্টা করছেন।
আগুনের কালো ধোয়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে। স্থানীয় মানুষজনের মধ্যেও ছড়িয়েছে চাঞ্চল্য ও আতঙ্ক। পুলিশ প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। এলাকায় যাতে কোনওরকম উত্তেজনা ছড়িয়ে না পড়ে। সেজন্য নজর রাখছে পুলিশ।












Click it and Unblock the Notifications