ফের আগুন! বড় বিপদের হাত থেকে রক্ষা পেল কলকাতা
বড় বিপদের হাত থেকে রক্ষা পেল বড়বাজার। গভীর রাতে ১০ নম্বর আর্মেনিয়ান স্ট্রিটের গুদামে আগুন লাগে। আগুন লাগার ভয়াবহতা লক্ষ্য করেসেখানে ১০ টি ইঞ্জিন পাঠানো হয়।
বড় বিপদের হাত থেকে রক্ষা পেল বড়বাজার। গভীর রাতে ১০ নম্বর আর্মেনিয়ান স্ট্রিটের গুদামে আগুন লাগে। আগুন লাগার ভয়াবহতা লক্ষ্য করে সেখানে ১০ টি ইঞ্জিন পাঠানো হয়। রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু এবম ডিজি ফায়ার জগমোহন। রাতের মতো আগুন নেভানো গেলেও, ভোরে ফের পাশের বাড়িতে আগুন ছড়ায়। যদিও দমকলের তৎপরতায় এড়ানো গিয়েছে বড় দুর্ঘটনা।

১০ নম্বর আর্মেনিয়ান স্ট্রিট। এখানে কার্টুনের বাক্স মজুত ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। গুদাম জুড়ে ছিল প্রচুর শীতের পোশাক এবং খেলনা। আগুনে সবই পুড়ে গিয়েছে।
এলাকার কারও কারও অভিযোগ, রাতে রাস্তার ধারে বেশ কয়েকজন আগুন পোহাচ্ছিল। সেই থেকেই আগুন ছড়ায়। ঘন্টা তিনেকের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।
যদিও ভোরে যেকানে আগুন লেগেছিল, সেই গুদামের পাশের বাড়িতে আগুন দেখা যায়। তৎপরতার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।












Click it and Unblock the Notifications