আনন্দপুরের চৌভাগায় বিধ্বংসী আগুন, ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা
ভোর রাতে আনন্দপুরের চৌভাগার মাঝের পাড়ায় প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় দমকলের দশটি ইঞ্জিন।
ভোর রাতে আনন্দপুরের চৌভাগার মাঝের পাড়ায় প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় দমকলের দশটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘিঞ্জি এলাকা হওয়ায় সাধারণ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

দমকল সূত্রে খবর, ভোর ৪ টে নাগাদ আনন্দপুর থানার চৌভাগার, মাঝেরপাড়ার একটি দোতলা বাড়িতে আগুন লেগে যায়। বাড়িটেতে প্লাস্টিকের গোডাউন রয়েছে। দাউদাউ করে আগুন ছড়ায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তাপে বাড়িটিতে বড় ফাটল ধরে।
স্থানীয় বাসিন্দাদের দাবি রাত তিনটে নাগাদ আগুন লাগে। আশপাশের সাধারণ মানুষ আতঙ্কে বইরে বেরিয়ে আসেন। অনেকেই জিনিসপত্র সরি বাড়ি থেকে সরে যান। আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে ছিলেন তারা। তবে দমকল কর্মীদের তৎপরতায় সকাল সাতটা নাগাদ আগুনের ভয়াবহতা কিছুটা কমে।
আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাড়িটিতে কেউ আটকে নেই।












Click it and Unblock the Notifications