ভোররাতে শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে গেল লঙ্কার গুদাম

২৪ ঘণ্টার মধ্যে শহরে ফের অগ্নিকাণ্ড। এবারের আগুন লঙ্কার গোডাউনে। মঙ্গলবার ভোররাতে মানিকতলার কাছে ক্যানাল সার্কুলার রোডে লাগা আগুনে ভস্মীভূত হয়েছে লঙ্কার গোডাউন। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

২৪ ঘণ্টার মধ্যে শহরে ফের অগ্নিকাণ্ড। এবারের আগুন লঙ্কার গোডাউনে। মঙ্গলবার ভোররাতে মানিকতলার কাছে ক্যানাল সার্কুলার রোডে লাগা আগুনে ভস্মীভূত হয়েছে লঙ্কার গোডাউন। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

ভোররাতে শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে গেল লঙ্কার গুদাম

সোমবার সকালের দিকে আগুন লেগেছিল বিবি গাঙ্গুলি স্ট্রিটে স্পিরিটের গোডাউনে। ফোমের সাহায্যে ঘণ্টা কয়েকে আাগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছিল। আগুনে পুড়ে আাশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে একাধিক ব্যক্তি।

বিবি গাঙ্গুলি স্ট্রিটে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ভোররাতে মানিকতলার কাছে ক্যানাল সার্কুলার রোডে একটি লঙ্কার গোডাউনে আগুন লাগে। আতঙ্ক ছড়ায় আশপাশেও। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ১৫ টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আাগুন নিয়ন্ত্রণে আসে। ভোর রাত হওয়ায় এই ঘটনায় যান চলাচলে কোনও প্রভাব পড়েনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎ সেখানে বোমা ফাটার মতো আওয়াজ পাওয়া যায়। এরপরেই আগুনের গ্রাসে চলে যায় গোটা গোডাউন। তবে হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+