ট্যাংরায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন

ট্যাংরায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন। দমকলের সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

ট্যাংরায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন। দমকলের সাড়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।

 ট্যাংরায় জুতোর কারখানায় বিধ্বংসী আগুন

রাত একটা নাগাদ ১১ নম্বর নিউ ট্যাংরা রোডের জুতোর কারখানায় আগুন লাগে। আগুন ভয়াবহতায় একে একে ঘটনাস্থলে যায় দমকলের ১৫ টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু কারখানায় চামড়া, রবার, রাসায়নিক-সহ প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে।

একইসঙ্গে পাশে একটি বহুতল থাকায় চিন্তায় ছিলেন দমকলকর্মীরা। সেখানেও আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক ছড়ায়। সেখানে চিল একটি ব্যাগ তৈরির কারখানা।

তবে সাড়ে চারঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে আগুনের তাপে কারকানার একাংশ ভেঙে পড়ে। বৃহস্পতিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকালেও দমকলকর্মীরা কুলিং ডাউন প্রসেস চালিয়ে যান।

বুধবার ভোরে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে জুতোর কারখানায় লাগা আগুনে ৩ জনের মৃত্যু হয়েছিল। তবে ট্যাংরার জুতোর কারখানার আগুনে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+