ভোররাতে শহরে দু-দুটি বিধ্বংসী অগ্নিকাণ্ড, চলছে কুল ডাউন প্রক্রিয়া

ভোররাতে শহরে দুদুটি বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রথম ঘটনাটি শহরের উত্তরে কাশীপুরে। অপর ঘটনাটি তপসিয়ায়। দুটি ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল। দুটি ঘটনাতেই হতাহতের কোনও খবর নেই।

ভোররাতে শহরে দুদুটি বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রথম ঘটনাটি শহরের উত্তরে কাশীপুরে। অপর ঘটনাটি তপসিয়ায়। দুটি ক্ষেত্রেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল। দুটি ঘটনাতেই হতাহতের কোনও খবর নেই। সূত্রের খবর, শর্টসার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।

ভোররাতে শহরে দু-দুটি বিধ্বংসী অগ্নিকাণ্ড, চলছে কুল ডাউন প্রক্রিয়া

রাত দুটো নাগাদ কাশীপুরে কাগজের গুদামে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় একের পর এক দশটি ইঞ্জিন। গুদামে কাগজ ছাড়াও ল্যামিনেশনের মতো আরও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভোর চারটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। কাশীপুরে ইলেকট্রিক অয়্যারিং সঠিকভাবে ছিল না বলেই জানা গিয়েছে।

অন্যদিকে ভোর পাঁচটা নাগাদ তপসিয়ায় প্লাস্টিকের গুদামে আগুন লাগে। সেখানে পুরনো প্লাস্টিক থেকে নতুন প্লাস্টিক তৈরি করা হত। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। আগুন লাগায় কারখানার ছাদ ভেঙে পড়ে। এক্ষেত্রে অনেক দূর থেকে কালো ধোঁয়া দেখতে পাওয়া যায়। আগুন নেভাতে নিয়ে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। পৌনে সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+