চাঁদনি চকে বিধ্বংসী আগুন! বহুতল খালি করতে মাইকে প্রচার পুলিশের

চাঁদনি চকের বহুতলে বিধ্বংসী আগুন বহুতলের নিচে রয়েছে দোকান। ওপরে রয়েছে আবাসন। আগুন লাগার পরে এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন যায়। পরে যায় আরও তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘন্টা দেড়েক পরে আগুনের উৎসস্থল চিহ্নিত করা সম্ভব হয়।

প্রায় দশটা নাগাদ এই আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে এলাকার ম্যাডান স্ট্রিটে যায় পুলিশ। মাইকে তাড়াতাড়ি বহুতল খালি করতে অনুরোধ করে পুলিশ। আগুন নেভাতে মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দমকল কর্মীদের বহুতলের ভিতরে পাঠানো হয়।

 চাঁদনি চকের বহুতলে বিধ্বংসী আগুন

ম্যাডান স্ট্রিটে ইলেকট্রিকের সরঞ্জামের দোকানে এই আগুন লাগে। যে কারণে একবার নিয়ন্ত্রণে আসার পরেও ফের কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সেখান.কার গুদামে ইলেটট্রিকের জিনিসপত্র ছাড়াও দাহ্য বস্তু রয়েছে বলে দমকল সূত্রে খবর।

পুলিশ ও .দমকলের প্রচারের ফলে বহুতলের আবাসিক অংশে থাকা বাসিন্দারা নিচে নেমে আসেন। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকলের তরফে ল্যাডার আনা হয়। ল্যাডারে চেপে দমকল কর্মীরা ধোঁয়ার উৎসস্থলে জল দেওয়া চেষ্টা করেন।

ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরও যান। তবে এখনও পর্যন্ত কারণে আটকে থাকার খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়।

কলকাতার অন্যতম ব্যস্ত ব্যবসায়িক কেন্দ্র হল চাঁদনি চক এলাকা। তার ওপরে কালী পুজো ও দিওয়ালি রয়েছে। ফলে রাজ্যের বিভিন্ন অংশ থেকে আসা লোকজনের ভিড় রয়েছে। তারই মধ্যে লাগা আগুনে আতঙ্কিত অন্য ব্যবসায়ীরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+