তারাতলায় রাসায়নিকের গুদামে বিধ্বংসী আগুন
তারাতলায় রাসায়নিকের গুদামে বিধ্বংসী আগুন। সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই বিস্ফোরণের আওয়াজ পেয়েই খবর যায় দমকলে। বেশ কয়েকটি ইঞ্জিন একনাগারে কাজ করে চলেছে।
তারাতলায় রাসায়নিকের গুদামে বিধ্বংসী আগুন। সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই বিস্ফোরণের আওয়াজ পেয়েই খবর যায় দমকলে। বেশ কয়েকটি ইঞ্জিন একনাগারে কাজ করে চলেছে।

তারাতলায় ট্রান্সপোর্ট ডিপো রোডের গুদামে একের পর এক বিস্ফোরণ। খবর পেয়েই ঘটনাস্থলে যান দমকলকর্মীরা। ঘটনাস্থলে গিয়ে বিপাকে পড়ে যান দমকলকর্মীরা। গুদামের ভিতর থেকে বিস্ফোরণের আওয়াজ আসতে থাকে। গুদামের ভিতরে প্রায় ১৮ টন রাসায়নিক মজুত রয়েছে বলে সূত্রের খবর।

গুদামে মজুত অ্যালুমিনিয়াম পাউডার থেকে বিস্ফোরণ বলে জানা গিয়েছে। জ্বলন্ত রাসায়নিকে জল দিলে বিস্ফোরণের আশঙ্কা করছেন দমকলকর্মীরা। প্রচণ্ড তাপে দেওয়ালে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। দমকলকর্মীরা জল দিয়ে তাপ কমানোর চেষ্টা করে যাচ্ছেন।

আগুন পাশের গুদামে ছড়িয়ে পড়ারও আশঙ্কা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে লরিতে করে বালিও আনা হচ্ছে।

Click it and Unblock the Notifications