সল্টলেকের শপিং মলে বিস্ফোরণ! বিধ্বংসী আগুনে আতঙ্ক স্থানীয়দের মধ্যে

পুজোর কেনাকাটার ব্যস্ততার মধ্যেই বিধ্বংসী আগুন সল্টলেকের বৈশাখীর শপিং মলে। এদিন দুপুরে শপিং মলের বেসমেন্ট থেকে আগুন ছড়ায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

পুজোর কেনাকাটার ব্যস্ততার মধ্যেই বিধ্বংসী আগুন সল্টলেকের বৈশাখীর শপিং মলে। এদিন দুপুরে শপিং মলের বেসমেন্ট থেকে আগুন ছড়ায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সেখানকার কর্মীরা বলছেন, ওয়েল্ডিং-এর ফুলকি থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

এলাকায় আতঙ্ক

এলাকায় আতঙ্ক

পঞ্চমীর দুপুর। হঠাৎই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এরপরেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। গলগল করে বেরোতে থাকে ধোঁয়া। তাড়াতাড়ি খালি করে দেওয়া হয় শপিং মল। সেখানে থাকা অন্য অফিস থেকে লোকজনকে বের করে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যান বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

আগুনের কারণ

আগুনের কারণ

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওয়েল্ডিং-এর ফুলকি থেকে আগুন ছড়ায়। এরপরেই তা ছড়িয়ে পড়ে বেসমেন্টে রাখা বাইক ও চারচাকার গাড়িতে। সেখানে থাকা ট্রান্সফর্মার থেকে আগুন লাগতে পরে বলেও অনেকেই মনে করছেন।

ট্যাঙ্কে জল না থাকার অভিযোগ

ট্যাঙ্কে জল না থাকার অভিযোগ

বৈশাখীর শপিংমলের ফায়ার অ্যালার্ম বাজলেও, সেখানে জলের অভাব ছিল বলে মনে করেছেন সেখানকার কর্মীরা। যদিও সেখানকার নিরাপত্তারক্ষী বলছেন, সঙ্গে সঙ্গেই চলে আসে দমকল। দমকলকর্মীরা মুখোশ পরে সিলিন্ডার নিয়ে আগুন নেভাতে ভিতরে ঢোকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+