নিউটাউনে বিধ্বংসী আগুন! পুড়ে গেল ৩০ টি দোকান, আশঙ্কাজনক ১ জন ভর্তি হাসপাতালে
নিউটাউনের সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন। ভোর রাতে এই আগুন লাগে। ঘন্টা দুয়েকের মধ্যে দমকল আগুন নিভিয়ে ফেললেও, প্রায় ৩০ টি দোকান পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
নিউটাউনের সাপুরজি মার্কেটে বিধ্বংসী আগুন। ভোর রাতে এই আগুন লাগে। ঘন্টা দুয়েকের মধ্যে দমকল আগুন নিভিয়ে ফেললেও, প্রায় ৩০ টি দোকান পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এক দোকান মালিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪ টে। নিউটাউনের সাপুরজি মার্কেটে আগুনের লেলিহান শিখা দেখতে পান সেখানকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। ছুটে যান দোকান মালিক এবং কর্মীরা। জিনিস সরানোর কাজ যেমন তারা শুরু করেন, অন্যদিকে একে একে দমকলের ৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়।
মার্কেটে বেশ কিছু ছোট হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। রয়েছে ঝুপড়ি দোকান। দমকলের প্রাথমিক অনুমান সেইসব দোকান থেকে আগুন ছড়াতে পারে। আবার পাশ দিয়েই দিয়েছে হাইটেনশন লাইন। ফলে সেই তারের সংস্পর্শে গিয়ে আগুন ছড়াতে পারে বলে অনুমান দমকলের। আগুন লাগার পর বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেরকমই এক বিস্ফোরণে ইনসান মোল্লা নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিধ্বংসী আগুনে পুড়ে গিয়েছে কমপক্ষে ৩০ টি দোকান। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মীও। দমকলের ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications