Kolkata Fire: খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি, হাজারের বেশি দোকান পুড়ে ছাই
খিদিরপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ আগুন লাগে। বাজারের গুদামগুলি আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে।
দমকল দেরিতে আসার অভিযোগ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, খবর দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর দমকল এসে পৌঁছেছে। যদিও প্রায় ২২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার থাকায় সেগুলিকে নেভানোর কাজ এখনও চলছে।

কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রচুর দোকান ও গুদাম পুড়ে যাওয়ায় বিপুল ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে বহু ব্যবসায়ী রাতারাতি পথে বসে গিয়েছেন বলে অভিযোগ করছেন।
জানা গিয়েছে, বাজারের মধ্যে তেলের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেটিও পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নেভানোর জন্য দমকলের ২২টি ইঞ্জিন কাজ করছে। তবে, আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সকাল পর্যন্ত বাজারের বিভিন্ন অংশে পকেট ফায়ার দেখা গিয়েছে।
এলাকাবাসীরও অভিযোগ, খবর দেওয়ার পরেও দমকল দেরিতে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল, তা স্থানীয়দের কথাতেই স্পষ্ট।












Click it and Unblock the Notifications