বাগুইআটির বাজারে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন
বাগুইআটির জগতপুর বাজারে বিধ্বংসী আগুন। সূত্রের খবর অনুযায়ী, ভোর সাড়ে তিনটে নাগাদ আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা।
বাগুইআটির জগতপুর বাজারে বিধ্বংসী আগুন। সূত্রের খবর অনুযায়ী, ভোর সাড়ে তিনটে নাগাদ আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। দমকলের খবর দেওয়ার পাশাপাশি নিজেরাই আগুন নেভানোর কাজে হাতলাগান তাঁরা। একেএকে ঘটনাস্থলে যায় দমকলের ৮ টি ইঞ্জিন। ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভোর সাড়ে তিনটে। বাগুইআটিতে কেষ্টপুর খালের পাশেই থাকা জগতপুর বাজারে আগুন লেগে যায়। বেশিরভাগ দোকানেই কাঠের কাঠামো। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও বেশিরভাগ দোকানেই দাহ্যবস্তু মজুত ছিল বলে জানিয়েছে দমকল। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications