গড়িয়াহাটের বহুতলে বিধ্বংসী আগুন! পুড়ে গেল বস্ত্র বিপণী, দেখুন ভিডিও

গড়িয়াহাটের বহুতলে বিধ্বংসী আগুন। রাত ১২.৪৫ নাগাদ এই আগুন লাগে। এই বহুতলে একটি নামী কাপড়ের বিপণী রয়েছে।

গড়িয়াহাটের বহুতলে বিধ্বংসী আগুন। রাত ১২.৪৫ নাগাদ এই আগুন লাগে। এই বহুতলে একটি নামী কাপড়ের বিপণী রয়েছে। এছাড়াও রয়েছে আরও কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান। আগুনে পুড়ে গিয়েছে বহুতলে থাকা আবাসিকদের জায়গা। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে রাস্তার ধারের অস্থায়ী দোকানগুলিকেও। আগুন লাগার জেরে বন্ধ গড়িয়াহাটে রাস্তার একাংশ।

ট্রেডার্স অ্যাসেম্বলি বিল্ডিং-এ আগুন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাত ১২.৪৫ নাগাদ আগুন লাগে। আগুনের শিখা দেখতে পেয়েই চিৎকার শুরু হয়ে যায়। বহুতলের যে যেখানে ছিলেন বেরিয়ে আসেন।

দমকলের ১৯টি ইঞ্জিন ঘটনাস্থলে

আগুন লাগার খবর পাওয়ার পরেই একে একে ঘটনাস্থলে যায় দমকলের ৮ টি ইঞ্জিন। নিয়ে যাওয়া হয় হাইড্রোলিক ল্যাডার। বাড়িটিতে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে অভিযোগ দমকলের। অনুমান, কাপড়ের বিপণী থেকেই আগুন ছড়ায়। দমকলের তরফে জানানো হয়েছে, তারা ৩জনকে উদ্ধার
করেছেন।

ঘটনাস্থলে দমকলমন্ত্রী

আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। আগুন লাগার জন্য ব্যবসায়ীদেরই দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ, এলাকাকে জতুগৃহ বানিয়ে রেখেছে ব্যবসায়ীরা। বাড়িটিতে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নেভানোর কাজে অসুবিধা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে যান দমকলের ডিজিও।

( ছবি সৌজন্য: ফেসবুক)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+