বারাসতের মলে বিধ্বংসী আগুন, ঘন ধোঁয়ার জেরে দমকলের কাজে ব্যাঘাত
বারাসতের সিটি মলে ভয়াবহ আগুন। সকাল এগারোটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। রেস্তোরাঁ থেকে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর।
বারাসতের জয়া সিটি মলে ভয়াবহ আগুন। সকাল এগারোটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। রেস্তোরাঁ থেকে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। এই সময় শো চলছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। দমকলকর্মীদের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান।

আগুনের গ্রামে বারাসতের জয়া সিটি মল। রেস্তোরাঁ থেকে লাগা আগুন মলের গুদামে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘন ধোঁয়ায় এলাকা ঢেকে যাওয়া আগুন নেভাতে গিয়ে সমস্যার মধ্যে পড়েন দমকলকর্মীরা। মলের বিভিন্ন অংশে থাকা মানুষজন প্রাণভয়ে পালাতে থাকেন। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ বাহিনীও।












Click it and Unblock the Notifications