বালিগঞ্জে বিধ্বংসী আগুন! ক্ষতি কয়েক লক্ষের
বালিগঞ্জ ফাঁড়ির ব্রড স্ট্রিটে বিধ্বংসী আগুন। মধ্যরাতে এই আগুন ছড়ায়। একটি তুলোর গুদামে আগুন লাগে।
বালিগঞ্জ ফাঁড়ির ব্রড স্ট্রিটে বিধ্বংসী আগুন। মধ্যরাতে এই আগুন ছড়ায়। একটি তুলোর গুদামে আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। প্রাথমিকভাবে অনুমান শর্টসার্কিট থেকেই এই আগুন লাগে। তুলোর গুদামের মালিকের দাবি ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা।

মধ্যরাতে ধোঁয়া। তারপরেই বিধ্বংসী আগুন। আতঙ্গ ছড়ায় ব্রড স্ট্রিট সংলগ্ন বস্তিতে। আগুন গেলেছিল তুলোর গুদামে। ঠিক সময়ে দমকল আসায় আগুন নেভানো গিয়েছে। দমকলের ৪ টি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিটের ফলে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও, গুদাম পালিকের দাবি, ক্ষতির পরিমাণ কয়েকলক্ষ টাকা।
আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications