ট্যাংরায় বিধ্বংসী আগুন! অল্পের জন্য বাঁচল গ্যাসের গোডাউন
পূর্ব কলকাতার ট্যাংরায় বিধ্বংসী আগুন। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ রাধানাথ চৌধুরী রোডে প্লাস্টিকের কারখানায় আগুন লাগে।
পূর্ব কলকাতার ট্যাংরায় বিধ্বংসী আগুন। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকাল পৌনে সাতটা নাগাদ রাধানাথ চৌধুরী রোডে প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।

বৃহস্পতিবার সকাল পৌনে সাতটা। ট্যাংরার রাধানাথ চৌধুরী রোডের প্লাস্টিক কারখানা থেকে ধোঁয়া দেখতা পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। দমকলের চারটি ইঞ্জিন গিয়ে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশেই একটি গ্যাসের গোডাউন ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল স্থানীয়দের মধ্যে। যদিও দমকলের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।












Click it and Unblock the Notifications