শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড! কারণ হিসেবে এই ঘটনাকেই সন্দেহ দমকলের
শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার সকালে ১১.১৫ নাগাদ এন্টালির সৈয়দ আহমেদ রোডে কাপড়ের গুদামে আগুন লাগে। এলাকাটি ঘিঞ্জি দ্রুত আগুন ছড়ায়। এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শহরে ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার সকালে ১১.১৫ নাগাদ এন্টালির সৈয়দ আহমেদ রোডে কাপড়ের গুদামে আগুন লাগে।

এলাকাটি ঘিঞ্জি দ্রুত আগুন ছড়ায়। এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এলাকায় যায় দমকলের ৪ টি ইঞ্জিন। দমকল ও পুলিশের অনুমান এসির শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।
আগুন লাগার পর বেশ কিছু জিনিস বের করা গিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় স্থানীয়রাও সমস্যায় পড়েন। তবে হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির হিসেবও পাওয়া যায়নি।
গুদামের বৈধ লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ ও পুরসভার পক্ষ থেকে। গুদামে অগ্নি নির্বাপণে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেও জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications