অবশেষে সব কটাক্ষের জবাব! আর.জি কর কাণ্ডের প্রতিবাদে এবার কি রাস্তায় নামছেন দেব?

আর.জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা। প্রতিবাদের ঢেউ রাজ্য ছাড়িয়ে আছড়ে পড়েছে গোটা দেখে। নির্যাতিতার দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে পথে নেমেছেন সর্বস্তরের মানুষ। সকলের মুখে একটাই কথা, 'উই ওয়ান্ট জাস্টিস।' দল-মত নির্বিশেষে প্রতিবাদে সুর চ সকলে। তবে শুধু সাধারণ মানুষ নন প্রতিবাদে সমানভাবে সামিল হয়েছেন বিশিষ্ট জনেরাও।

অভিনেতা থেকে সংগীতশিল্পী, আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে সার্বিক নারী নিরাপত্তার দাবি তুলে কলকাতার পথে দেখা গিয়েছে বহু বিশিষ্টকে। দেশজুড়ে সেলেবরা প্রতিবাদে ফেটে পড়েছেন। কিন্তু এরই মধ্যে কিছু তারকার ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্নও উঠেছে। এখনও পর্যন্ত আর.জি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুপারস্টার দেবের তরফ থেকে। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি রাজ্যের শাসকদল তৃণমূলের সাংসদও বটে। কিন্তু এত কিছুর পরেও, এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দেওয়া তো দূরের কথা সোশ্যাল মিডিয়াতেও কিছু জানাননি অভিনেতা। আর এই ঘটনায় তাঁকে ব্যাপকভাবে ট্রোল শুরু করে নেটিজেনেরা। রাজ্যের শাসকদলের সাংসদ বলেই এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি মৌনব্রত পালন করছেন বলে, অভিযোগও ওঠে দেবের বিরুদ্ধে।

ছবি সৌজন্য-দেব /ফেসবুক

অন্যান্য শিল্পীদের মত কেন তিনি এমন ঘটনার প্রতিবাদ করলেন না? তা নিয়ে অনেক কটাক্ষর শিকার হতে হয়েছে দেবকে। অবশেষে কি সেই সবার জবাব দিতে চলেছেন তিনি? আসলে তিনি শহরে ছিলেন না। পাশাপাশি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন দেবের বাবা গুরুপদ অধিকারী। তাই কলকাতা ফিরেই সটান ছুটে যান হাসপাতালে। কিন্তু এবার আর.জি কর কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবি নিয়ে পথে নামতে চলেছেন দেব।

জানা গিয়েছে আর্টিস্ট ফোরামের প্রতিবাদী মিছিলে হাজির থাকবেন দেব। এ কথা নিশ্চিত করেছেন আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। দেবের সঙ্গে থাকছেন বান্ধবী রুক্মিণী মৈত্রও। তবে এই প্রতিবাদ জমায়েতে সম্ভবত থাকছেন না প্রসেনজিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়। কারণ শহরের বাইরে রয়েছেন তাঁরা। অন্যদিকে অসুস্থতার কারণে থাকবেন না চিরঞ্জিত চক্রবর্তীও। তবে সকলেই ন্যায় বিচারের পাশে আছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য চলতি মাসে রিলিজ হওয়ার কথা ছিল দেবের আগামী ছবি খাদানের টিজার। কিন্তু আর.জি করের ঘটনার জন্য আপাতত খাদান ছবির টিজার রিলিজ স্থগিত রেখেছেন দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+