একটাই দাবি, আরজি কর কাণ্ডে ন্যায় বিচার চেয়ে হাতে হাত দেব ও রূপা গঙ্গোপাধ্যায়ের

দল,মত, রঙ এখন সব হয়ে গিয়েছে এক। দাবি শুধু একটাই, আর.জি কর কাণ্ডে ন্যায় বিচার চাই। একটি নারকীয় ঘটনা মিলিয়ে দিয়েছে সর্বস্তরের মানুষকে। বিশিষ্ট থেকে সাধারণ প্রতিবাদে সচ্চার হয়ে উঠেছেন সকলে। গোটা দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। দেখতে দেখতে কেটে গেল ১৫ দিন। কিন্তু এখনও তদন্তে বিশেষ কিছু সুরাহা করতে পারেনি সিবিআই। এক বা একাধিক এই জঘন্য অপরাধের সঙ্গে যারাই জড়িত তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি চাই, এটাই এখন একমাত্র দাবি।

আর.জি কর কাণ্ডের প্রতিবাদে শনিবার প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল আর্টিস্ট ফোরাম। আর সেখানেও শোনা গেল একটাই স্লোগান, টলিপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আর.জি কর। বিচারের দাবিতে সরব হয়েছেন বাংলার সকল তারকারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রতিবাদ সামবেশের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই দেখা গেল এক বিরল নজির।

সবাই এই ঘটনার তীব্র প্রতিবাদ করলেও এতদিন সরাসরি কিছু প্রতিবাদ করতে দেখা যায়নি দেবকে। আর তা নিয়ে কটাক্ষের শিকার হন সুপারস্টার। কিন্তু পরে জানা যায় কাজের জন্য বিদেশে ছিলেন তিনি। সেইসঙ্গে গুরুতর অসুস্থ তাঁর বাবা। তবে এবার দেশে ফিরেই সবকিছু সামলে সরাসরি শনিবার আর্টিস্ট ফোরামের প্রতিবাদ বিক্ষভে সামিল হলেন তিনি। আর সেখানেই অবস্থান মঞ্চে পাশাপাশি দেখা যায় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে।

এদিন আর.জি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে সব রাজনৈতিক রঙ ভুলে এক হয়ে গেলেন তারকারা। একে ওপরের হাত শক্ত করে ধরে প্রতিবাদে গর্জে উঠলেন দেব ও রূপা। মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবিতে সরব হন তাঁরা। আরজি করে যা হয়েছে তা দুঃখজনক। দোষীরা যাতে কঠোরতম শাস্তি পায় সেটাই চাইছেন, জানান তারকা সাংসদ দেব। এদিন উপস্থিত ছিলেন দেবলীনা দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+