বড়বাজারে বিধ্বংসী আগুন, পরিদর্শনে গিয়ে ধোঁয়ায় অসুস্থ দমকল মন্ত্রী

বড়বাজারে বিধ্বংসী আগুন, পরিদর্শনে গিয়ে ধোঁয়ায় অসুস্থ দমকল মন্ত্রী

প্রায় চারঘন্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি বড়বাজারের আগুন। সোমবার সকাল ১১টা নাগাদ কলকাতা বড়বাজারের কলুটোলা স্ট্রিটে একটি বহুতলে আগুন লাগে। খুব দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দমকলের ২০টি ইঞ্জিনের চেষ্টাতে নিয়ন্ত্রণে আসেনি আগুন৷ আগুন লাগার কয়েক ঘন্টা পর এলাকা পরিদর্শনে এসে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের দমকল মন্ত্রী।

বড়বাজারে বিধ্বংসী আগুন, পরিদর্শনে গিয়ে ধোঁয়ায় অসুস্থ দমকল মন্ত্রী

এদিন কলুটোলা স্ট্রিটের আগুনের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি আগুনের কবলে থাকা বহুতল বাড়িটির কাছাকাছি এসে পৌঁছলেই কালো ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন৷ সূত্রের খবর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। দ্রুত তাঁকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যান দমকল ও পুলিশ কর্মীরা।

বড়বাজার, বাগড়ি মার্কেট সহ আশেপাশের ঘিঞ্জি ব্যবসায়িক এলাকাগুলোতে মাঝেমাঝেই আগুন লাগে, জিনিসপত্র সহ মানুষের জীবনহানি ঘটে, কিন্তু তারপরও সেরকম সঠিক কোনও ব্যবস্থা নেওয়া হয় না আগুন লাগা বন্ধ করার জন্য৷ অনেক বছর ধরেই এরকম ব্যবস্থা চলে আসছে৷

দুর্গাপুজোর মুখে বড়বাজারের কলুটোলার যে বাড়িটিতে আগুন লেগেছে সেটি একটি প্লাস্টিক জিনিসপত্রের গোডাউন বলে জানা গিয়েছে৷ আগুন লাগার ফলে প্লাস্টিকের গোডাউনটি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দমকল সূত্রে খবর৷ গোডাউনটি থেকে আগিন আশেপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে এবং একটি বাড়ির জানলার কাঁচও ভেঙে পড়ে বিস্ফোরণে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+