বিজেপি ৫০টি আসন পাবে, বলছে তৃণমূল কংগ্রেসও! কোন অঙ্কে স্পষ্ট করলেন ডেরেক

বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েই রাজু সিং বিস্ত বলেছিলেন বাংলায় ৫০টি আসনে জিতবেন তাঁরা। এবার তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও বলেন বিজেপি জিতবে ৫০টি আসনে।

বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েই রাজু সিং বিস্ত বলেছিলেন বাংলায় ৫০টি আসনে জিতবেন তাঁরা। এবার তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েনও বলেন বিজেপি জিতবে ৫০টি আসনে। ৪২-এর মধ্যে ৫০টি আসন পাবে বিজেপি। বিজেপির টার্গেট নিয়ে তাচ্ছিল্যভরে তিনি এদিন একথা বলেন। সম্প্রতি বিজেপি রাজ্যে ৩০টি আসন পাবে বলে দাবি করেন কৈলাশ বিজয়বর্গীয়।

বিজেপি ৫০টি আসন পাবে, এখন বলছে তৃণমূলও

এ রাজ্যে বিজেপি প্রথমে ২২টি, তারপর ২৩টি টার্গেট নিয়ে নির্বাচনী ময়দানে নামে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ২২টি আসনে জয়ের টার্গেট দিলেও, বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যে ২৩টি আসনে জয়ের টার্গেট খাঁড়া করে দেন। তারপরই অমিত শাহের নাম নিয়েই রাজু সিং বিস্ত বলেন, বিজেপি ৫০টি আসনে জিতবে।

আর সম্প্রতি বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় বলেন, রামনবমীতে যে উচ্ছ্বাস দেখা গিয়েছে বিজেপি নেতা-কর্মীদের মধ্যে তাতে মনে বাংলায় কমপক্ষে ৩০টি আসনে জিতবে বিজেপি। তা নিয়েই এদিন ডেরেকের কটাক্ষ। বুধবার তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন বলেন, বিজেপি কমপক্ষে ৪২টির মধ্যে ৫০টি আসনে জিতবে।

ডেরেক বলেন, ওদের প্রার্থীরা তো বাংলায় ক'টা আসন আছে, সেটিই জানে না। ওরা স্বপ্ন দেখুক। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে রয়েছেন। তাই ২৩ মে-ই দেখব ওরা কটি আসন পায়, তারপর কোথায় লুকায়। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, দিল্লিতে নতুন সরকার গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল। আর সেই কারণে বাংলায় ৪২-এ ৪২ আসন জিততে হবে। বিজেপি এ রাজ্যে একটিও আসন পাবে না বলে হুঙ্কার ছেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+