‘আম্মা’র শেষকৃত্যে যাচ্ছেন ডেরেক-কল্যাণ, শোকজ্ঞাপন করে টুইটে জানালেন মমতা

‘দেশ এক জনপ্রিয়, সাহসী, দক্ষ রাজনীতিককে হারাল। তিনি সাধারণ মানুষের বন্ধু ছিলেন। তাঁর অকাল প্রয়াণে আমি গভীর শোকাহত। তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক।’

কলকাতা, ৬ ডিসেম্বর : ইচ্ছে থাকলেও 'আম্মা'র শেষকৃত্যে যেতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর প্রতিনিধি হিসেবে দুই সাংসদ ডেরেক ও'ব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চেন্নাইয়ে পাঠাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁরা আজ বিকেলে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শেষকৃত্য অনুষ্ঠানে চেন্নাইয়ের মরিনা বিচে উপস্থিত থাকবেন।

মঙ্গলবার সকালে টুইট করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে যাওয়ার পথে মেয়ো রোডে সংহতি দিবসের অনুষ্ঠানে আচমকা ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানে জয়ললিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ফের নবান্নে রওনা দেন তিনি।

‘আম্মা’র শেষকৃত্যে যাচ্ছেন ডেরেক-কল্যাণ, শোকজ্ঞাপন করে টুইটে জানালেন মমতা

গতরাতে তামিলনাড়ু জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা জননেত্রী জয়ললিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোটা দেশ তাঁর অকাল প্রয়াণে শোকস্তদ্ধ। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোকজ্ঞাপন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় বলেন, 'দেশ এক জনপ্রিয়, সাহসী, দক্ষ রাজনীতিককে হারাল। তিনি সাধারণ মানুষের বন্ধু ছিলেন। তাঁর অকাল প্রয়াণে আমি গভীর শোকাহত। তাঁর আত্মা চিরশান্তি লাভ করুক।'

শুধু শোকবার্তাতেই থেমে থাকেননি বাংলার জনপ্রিয়তম নেত্রী। তিনি এরপর টুইট করে জানান তাঁর ইচ্ছার কথা। টুইটে তিনি লেখেন, আমার ইচ্ছে ছিল 'আম্মা'র শেষকৃত্যে নিজে উপস্থিত থাকার। কিন্তু বিশেষ কাজে আটকে পড়ায় তাঁর যাওয়া হচ্ছে না। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দলের দুই সাংসদকে তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাজির শেষকৃত্যে পাঠানোর। ডেরেক ও'ব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবেন চেন্নাউয়ের মরিনা বিচে। তাঁরাই দলের পক্ষ থেকে আম্মাজিকে শেষ শ্রদ্ধা জানাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+