রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক! শেষ পর্বের আগে কলকাতায় ডেপুটি নির্বাচন কমিশনার

ষষ্ঠ পর্বের নির্বাচন শেষ হতে না হতেই কলকাতায় পা রাখলেন, ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন।

ষষ্ঠ পর্বের নির্বাচন শেষ হতে না হতেই কলকাতায় পা রাখলেন, ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। মধ্যরাতে তিনি কলকাতায় আসেন। সপ্তম তথা
শেষ দফায় যেসব জেলায় নির্বাচন রয়েছে, সেইসব জেলার রিটার্নিং অফিসারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও, গণনা প্রক্রিয়া নিয়ে হওয়া একটি প্রশিক্ষণে তিনি অংশ নেবেন বলে জানা গিয়েছে।

রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক! শেষ পর্বের আগে কলকাতায় ডেপুটি নির্বাচন কমিশনার

এবারের নির্বাচনে ইভিএম ছাড়াও ভিভিপ্যাটের গণনা হবে। ভিভিপ্যাচট গণনা ভোটকর্মীদের কাছে খানিকটা নতুন। সেই সংক্রান্ত প্রশিক্ষণ শিবিরে সুদীপ জৈন অংশ নেবেন বলে জানা গিয়েছে।

এছাড়াও সপ্তম দফায় রাজ্যে নটি আসনে ভোট রয়েছে। ষষ্ঠ দফায় হয়ে যাওয়া ভোট সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সপ্তম পর্যায়ের ভোট নিয়ে তিনি প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন। এই রাজ্য ছাড়াও মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্য সফর করবেন তিনি।

নির্বাচনের দিন ঘোষণার পর শহরে এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার। সেই সময় বেশ কয়েকজন আধিকারিক সুদীপ জৈনের রোষের মুখে পড়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+