BJP: অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন বঞ্চিত চাকরি প্রার্থীরা? বিজেপির সভায় আহ্বান
বঞ্চিত চাকরিপ্রার্থীদের বিজেপির সভায় আনার কাজ শুরু হয়ে গেল? গান্ধীমূর্তির পাদদেশে বঞ্চিত চাকরি প্রার্থীরা আন্দোলন করে যাচ্ছেন। সেখানেই পৌঁছালেন বিজেপির নেতা ইন্দ্রনীল খান। বঞ্চিতদের একজোট করার জন্যই ধর্মতলায় বিজেপির এই জনসভা। রাজ্য সরকারের বিরুদ্ধে আরও জনমত গঠনের জন্যই এই সভা। এমনই মনে জানিয়েছেন রাজ্যের বিজেপি নেতৃত্ব।
রাজ্যে শিক্ষা চুরি হয়েছে। যোগ্য চাকরিপ্রার্থীরা চাকরি পাননি। অযোগ্যরা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিকে বেআইনি নিয়োগ হয়ে আছে। দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। ওরা সকলেই বঞ্চিত। সেজন্যই এবার তাদের ২৯ তারিখ অমিত শাহের মঞ্চে যাওয়ার আমন্ত্রণ জানানো হল।

ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে দীর্ঘ ৯৮৭ দিন ধরে অবস্থান করছেন আগামীর শিক্ষকরা। SLST নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণির বঞ্চিত চাকরি প্রার্থীরা অবস্থান করছেন। ২০১৬ সালের চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেন বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান।রাজ্যে চলা একাধিক দুর্নীতির অভিযোগে চাকরি চুরির বিজেপির প্রতিবাদ সভায় আসার জন্য চাকরি প্রার্থীদের আহ্বান জানান তিনি।
ইন্দ্রনীল খানের বক্তব্য, দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতা-মন্ত্রীরা চাকরি চুরি করে যোগ্যদের বঞ্চিত করে রেখেছে। যারা রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে প্রায় এক হাজার দিন যাবত এই গানটি মূর্তির পাদদেশে অবস্থান করছেন। তাদের ধর্মতলায় বিজেপির প্রতিবাদ সভায় আমন্ত্রণ জানানো জন্য আসা। কেন্দ্রও রাজ্যের এই দুর্নীতির কথা জানে। তবে আমরা রাজ্য বিজেপির তরফে চেষ্টা করব চাকরিপ্রার্থীদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা করানোর।
চাকরিপ্রার্থীদের তরফ থেকে জানানো হয়েছে, আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে, সকলে যাবে কী না। তাদের কথায়, যেহেতু আমন্ত্রণ জানানো হয়েছে আমরা যাব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার সুযোগ হলে অবশ্যই তাকে জানাব৷ দুর্নীতির তদন্ত যেমন চলছে চলুক। তবে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি দ্রুত সম্ভব রাজ্য সরকার যেন দেয়, সে বিষয়ে আলোকপাত করা হবে।
গান্ধীমূর্তির অপর প্রান্তে ৯৮৭ দিন নিয়োগের আশায় বসে আছে ছাত্র অধিকার মঞ্চ নবম দশম। সেই সমস্ত বঞ্চিত প্রার্থীদের সঙ্গেও দেখা করলেন ইন্দ্রনীল খান। তাদেরও আহ্বান জানালেন আগামী 29 তারিখ প্রতিবাদ সভার মঞ্চে যাওয়ার জন্য।












Click it and Unblock the Notifications