'তিতলি'র পর 'গাজা' নিয়ে আশঙ্কা! পুজোয় আবহাওয়ার উন্নতি কবে, জেনে নিন
পঞ্চমীর আগেই পরিষ্কার আকাশ। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার সারা দিন হাল্কা- থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পঞ্চমীর আগেই পরিষ্কার আকাশ। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার সারা দিন হাল্কা- থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর পরেই ধেয়ে আসছে গাঁজা। আর তারপর পেথাই।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থাকা নিম্নচাপ উত্তর-পূর্ব দিকে সরে গিয়েছে। ক্রমশ যা দুর্বলও হচ্ছে। আবহাওয়া দফতের পূর্বাভাস অনুযায়ী, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।
পশ্চিমবঙ্গের উপকূলভাগে ঘন্টায় ৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ১২ ঘন্টায় সমুদ্র থাকবে মাঝারি উত্তাল থাকার সম্ভাবনা। আগামী ১২ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এর পরবর্তী সময়ে ভারত মহাসাগর এলাকায় যে ঘূর্ণিঝড় ধেয়ে আসবে তার নাম গাজা। পরেরটি হল পেথাই। গাজার নামকরণ করেছে থাইল্যান্ড। আর শ্রীলঙ্কা করেছে পেথাই-এর নামকরণ।
ভারত মহাসাগরের আটটি দেশ এই এলাকায় ঘূর্ণিঝড়ের নামকরণ করে থাকে। ভারত ছাড়াও দেশগুলি হল, বাংলাদেশ, মায়ানমার, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড।












Click it and Unblock the Notifications