ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে! প্রভাব রাজ্যের একাধিক জেলায়, জানুন বিস্তারিত
বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশের ওপর মঙ্গলবার দুপুর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে রাতেই
বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশের ওপর মঙ্গলবার দুপুর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে মঙ্গলবার রাতেই। ফলে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির(৭-১১ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। ফলে আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications