বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার উৎপত্তিস্থল দিঘা থেকে ২০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে। যা ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার উৎপত্তিস্থল দিঘা থেকে ২০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে। যা ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বিকেলের মধ্যেই এই নিম্নচাপ পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ! উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন বিস্তারিত

বৃহস্পতি ও শুক্রবারের পূর্বভাসে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। সতর্কতায় বলা হয়েছে, উপকূল পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভা়স দেওয়া হয়েছে, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে, কোনও কোনও জায়গায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বলে যাবে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে , কোনও কোনও জায়গায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আগামী ২৪ ঘন্টায় সমুদ্র বেশ উত্তাল থাকবে। ফলে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। হুগলি বন্দরে তিন নম্বর সতর্কতা জারি করা হয়েছে। দিঘা-সহ পশ্চিমবঙ্গের উপকূলে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+