নিম্নচাপের কতটা প্রভাব জারি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কী বলছে হাওয়া অফিস

একে নিম্নচাপ, তার উপরে ঘূর্ণাবর্ত। দুইয়ে মিলিয়ে আগামী কয়েকদিন বেশ গম্ভীর থাকতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ।

একে নিম্নচাপ, তার উপরে ঘূর্ণাবর্ত। দুইয়ে মিলিয়ে আগামী কয়েকদিন বেশ গম্ভীর থাকতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ। ভরা বর্ষার আভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস। শুধু কলকাতা নয়, উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

নিম্নচাপের কতটা প্রভাব জারি থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে

শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ ভালোরকম বৃষ্টি হয়েছে। সেই অবস্থা আগামী কয়েকদিন জারি থাকতে চলেছে। শুক্রবার রাত থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি নেমেছে। শনিবার সকাল থেকেই তা আরও প্রবল আকার নেয়। যার প্রভাব সপ্তাহের শুরুতেও থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

পরপর বেশ কয়েকদিন বৃষ্টি চলায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে। আকাশ মেঘলা থাকলেও বিশেষ অস্বস্তি হয়নি জেলাগুলিতে। রাতের দিকে আবহাওয়া বেশ মনোরমই রয়েছে।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপরে উপকূলবর্তী এলাকার কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত হতে পারে। বীরভূম সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের জেরে সমস্যার সৃষ্টি হয়েছে। আরও বৃষ্টি হলে সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ফলে প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+