বর্ষা বিদায় নিতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দক্ষিণ কলকাতা জুড়ে
বর্ষা বিদায় নিলেও কিছুতেই ডেঙ্গু আতঙ্ক পিছু ছাড়ছে না কলকাতাবাসীর। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ডেঙ্গুর প্রকোপে দক্ষিণ কলকাতা থেকে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু খবর মিলেছে
বর্ষা বিদায় নিলেও কিছুতেই ডেঙ্গু আতঙ্ক পিছু ছাড়ছে না কলকাতাবাসীর। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে ডেঙ্গুর প্রকোপে দক্ষিণ কলকাতা থেকে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু খবর মিলেছে। বিজয়গড়, রামগড় ও যাদবপুর সংলগ্ন এলাকাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০। হাজরা ও ভবানীপুর এলাকাতে নতুন করে প্রায় ৫০জন বাসিন্দার ডেঙ্গু আক্রান্তের খবর জানা গেছে।

পুজো মিটতে না মিটতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দক্ষিণ কলকাতায় জাঁকিয়ে বসায় স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের স্বাস্থ্য আধিকারিকদের। প্রায় প্রত্যহই রামগড়, শ্রী কলোনি,হাজরা, ভবানীপুর শরত বোস রোড সহ রাজা সুবোধ চন্দ্র রোড সংলগ্ন এলাকায় নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এমনকি কলকাতা পৌরসভার ৯ নম্বর বরোর অন্তর্গত আলিপুর, হরিশ মুখার্জী রোড, চেতলা সহ খিদিরপুর চত্বর থেকেও ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে বলে পৌরসভারই এক স্বাস্থ্য আধিকারিক জানান। মানুষকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় আগামী এক থেকে দেড় মাস কলকাতা পৌরসভাকে তার সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে বলে মনে করছেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের স্বাস্থ্য দফতরের অপর এক আধিকারিক।
চলতি বছরের বর্ষার মাঝে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দক্ষিণ কলকাতার বিদ্যাসাগর কলোনি, বাঘাযতীন গল্ফ গ্রিন ও যোধপুর পার্ক সংলগ্ন এলাকায় প্রায় ৫০ জন বাসিন্দার ডেঙ্গু আক্রান্তের খবর মেলে। কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন ' পুজোর আগে ডেঙ্গুর প্রকোপ বড় আকার ধারণ না করলেও উৎসবের কথা মাথায় রেখে আমরা ডেঙ্গু মোকাবিলায় সদা তৎপর ছিলাম। পুজোর মরসুমেও ডেঙ্গু শনাক্তকরণ শিবির গুলি সর্বদা খোলা ছিল। ' তিনি আরও বলেন ' শয়ে শয়ে মানুষ ওই শিবির গুলিতে জ্বর সহ ডেঙ্গুর একাধিক উপশম নিয়ে হাজির হন এই কদিনে। যার মধ্যে পৌরসভার ৯ নম্বর বরোর বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা গেছে।'
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications