Dengue: বর্ষা পড়তেই ডেঙ্গির থাবা, শহর থেকে জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, সচেতনতায় জোর স্বাস্থ্য দফতরের
বর্ষা আসতেই ডেঙ্গি (Dengue) আতঙ্ক থাবা বসিয়েছে রাজ্যে। কলকাতা (Kolkata) শহর থেকে জেলা সর্বত্র ডেঙ্গি সংক্রমণ হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নয় নয় করে প্রায় ৭০০ জনের বেশি রাজ্যে আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে।
প্রতিিদন আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি সমাল দিতে কড়া নজরদারি শুরু করেছে স্বাস্থ্য দফতর। ইতি মধ্যেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে স্বাস্থ্য দফতর। তাতে ডেঙ্গি মোকাবিলায় সচেতনতায় জোর দেওয়া হয়েছে। বেশি করে বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি সচেতনতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবছরের মতো এবছও ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় এগিয়ে রয়েছে হাওড়া এবং উত্তর ২৪ পরগনা। বৃষ্টি পড়তেই জেলা জেলায় ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। কলকাতায় আগে থেকেই স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি িগয়ে সচেতনতা তৈরি করতে শুরু করে দিয়েছেন। তারপরেও ডেঙ্গি সংক্রমণ আটকানো যাচ্ছে না।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সব জেলার স্বাস্থ্য আধিকারীকদের সঙ্গে বৈঠক করে সচেতনতা প্রচারে কড়া িনর্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলার প্রতিটি হাসপাতালে ডেঙ্গি চিকিৎসার সবরকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা শহরে একাধিক হাসপাতালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতি মধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও বেসরকারি পরিসংখ্যান বলছে ৫ জন মারা গিয়েছেন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে। পরিস্থিতি পর্যালোচনায় আজই নবান্নে স্বাস্থ্য দফতরের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন মুখ্যসচিব।
তবে পরিসংখ্যান বলছে কলকাতা শহরের তুলনায় জেলায় েডঙ্গি আক্রান্তের সংখ্যা এবার বেশি। গতবছর জেলায় জুলাই মাসে ডেঙ্গিেত আক্রান্ত হয়েছিলেন দেড় হাজারের বেশি। এবার সেই সংখ্যাটা আড়াই হাজার ছাড়িয়ে গিয়েছে। শিশু থেকে শুরু করে বয়স্ক সকলের মধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে।












Click it and Unblock the Notifications