Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dengue In West Bengal: উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু! দুর্গাপুজো-কালীপুজোয় ছুটি বাতিল এই কর্মীদের

Dengue In West Bengal: বর্ষার মরশুমে এবারেও মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গি। শহরের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতা নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার সমস্ত স্বাস্থ্যকর্মীর আগামী দুই মাস ছুটি বাতিল করা হলো। পাশাপাশি পুজো কমিটিগুলোকে নোটিশ পাঠালো কলকাতা পুরসভা।

আর কদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অক্টোবর ও নভেম্বর এই দুই মাস ধরেই উৎসবের এই মরসুম চলবে। এরই মধ্যে মশা বাহিত রোগ ডেঙ্গি ও ম্যালেরিয়ার বাড়বাড়ন্তে ক্রমশ চিন্তা বাড়ছে কলকাতা পুরসভা। এই অবস্থায় শহরের মশাবাহিত রোগ ডেঙ্গি ও ম্যালেরিয়াকে নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা।

উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু!

সেই সঙ্গেই শহরের সব পুজো কমিটি গুলোকে নোটিশ পাঠাচ্ছে কলকাতা পুরসভা। কলকাতা পুরোসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী, কলকাতা পুরসভার চিকিৎসকদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৬ টি বোরো হেলথ এক্সিকিউটিভ অফিসারদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাতিল হয়েছে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি। আগামী দুমাস কোনও ছুটি মিলবে না। অর্থাৎ দুর্গাপুজো তো বটেই, কালীপুজোতেও কোনও ছুটি পাবেন না পুরসভার স্বাস্থ্য কর্মীরা। এমনকি ছুটির দিনেও কাজ করতে হবে পুর-কর্মীকে।

মশাবাহিত সংক্রমণ দমন করতে ড্রোন এর ব্যবহার করা হবে এবং ড্রোনের মাধ্যমে স্প্রে করা হবে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র। এবার থেকে তথ্য ভিত্তিক কাজ করতে হবে পুরসভার স্বাস্থ্যকর্মীদের। মশাবাহিত রোগে আক্রান্তর বাড়িতে পৌঁছে যেতে হবে।বাড়ি ও এলাকায় ডেঙ্গি মশা দমন করতে হবে।

যদি কোন পুরস্বাস্থ্যকর্মী আক্রান্তের এলাকায় না যায় বা সময় তো রিপোর্ট না দেয় তাহলে তাঁকে শাস্তির সম্মুখীন হতে হবে হুঁশিয়ারি স্বাস্থ্য বিভাগ। এদিকে সামনে পুজো আর সেই পুজোর সময় যে মণ্ডপ তৈরী করা হবে, তাতে যে বাঁশ ব্যবহার করা হবে তার মাথায় যেন বৃষ্টি হলে কোনোরকম ভাবে জল ঢুকে না যায় তা সঠিক ভাবে করতে হবে করা হয়েছে নির্দেশিকা।

অন্যদিকে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় ২৭০০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যা গতবারের সংক্রমণের সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পুরসভা এলাকার ১০, ১৩ আর ১ নম্বর বরো নিয়ে চিন্তা আছে। কারণ এই তিনটি বোরোতেই সংক্রমণ ভয়ঙ্কর= আকার নিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+