বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদ! পথে কারাত-ইয়েচুরি-সহ বিভিন্ন বাম সংগঠন

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে পথে নামছে বামেরা। এদিন সকাল এগারো নাগাদ মিছিল শুরু।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে পথে নামছে বামেরা। এদিন সকাল এগারো নাগাদ মিছিল শুরু। কলেজ স্কোয়ারের বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে মিছিল যাবে হেদুয়া পর্যন্ত। মিছিলে থাকবেন সর্বভারতীয় বাম নেতৃত্ব। এছাড়াও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ বিকেল পাঁচটায় মিছিলের আয়োজন করেছে কলেজ স্ট্রিটে। রয়েছে নকশালপন্থী ছাত্র সংগঠনের কর্মসূচিও।

বামেদের প্রতিবাদ মিছিল

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বামেদের প্রতিবাদ মিছিল। বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, বিজেপি-তৃণমূলের উস্কানিমূল বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে কলেজ স্কোয়ারের বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে হেদুয়া পর্যন্ত মিছিল হবে। সকাল এগারোটায় মিছিল শুরু। মিছিলে থাকবেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বিমান বসু-সহ অন্যরা।

বাম ছাত্র সংগঠনের কর্মসূচি

কলকাতায় বিজেপির বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ করে বুধবার বিকেল তিনটেয় কলেজ স্ট্রিটে মোহিনীমোহন কাঞ্জিলালের সামনে আইসা, আরওয়াইএ, এআইপিডব্লুএ-সহ গণতান্ত্রিক সংগঠনগুলি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

কর্মসূচি অন্য বাম-গণতান্ত্রিক সংগঠনের

বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কড়া নিন্দা করেছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ। বাংলার নবজাগরণের অন্যতম কাণ্ডারীর দ্বিশততম জন্মবর্ষের প্রাক্কালে এই ঘটনা রাজ্যের মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে বলে মনে করেছেন তারা। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি করে সংস্কৃতি কর্মীদের প্রতিবাদ সংগঠিত করার আহ্বান করা হয়েছে। বিকেল চারটেয়
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। মিছিল সেখান থেকে যাবে বিদ্যাসাগর কলেজ পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+