নোট বাতিলের বর্ষপূর্তিতে মোদীর বিরুদ্ধে তদন্ত দাবি মমতার, কী লিখলেন ফেসবুক পোস্টে

নোট বাতিল নিয়ে ফের মোদী সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটা বড় কেলেঙ্কারি বলেও ফেসবুকে অভিযোগ করেছেন তিনি। পূর্ণাঙ্গ তদন্ত হলেই কেলেঙ্কারি প্রমাণিত হবে বলে দাবি করেছেন মমতা

নোট বাতিল নিয়ে ফের মোদী সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা একটা বড় কেলেঙ্কারি বলেও ফেসবুকে অভিযোগ করেছেন তিনি। পূর্ণাঙ্গ তদন্ত হলেই কেলেঙ্কারি প্রমাণিত হবে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। নোট বাতিলের দিনটিকে কালা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছেন তিনি।

নোট বাতিলের বর্ষপূর্তিতে মোদীর বিরুদ্ধে তদন্ত দাবি মমতার, কী লিখলেন ফেসবুক পোস্টে

নোট বাতিলের বর্ষপূর্তিতে মোদীর বিরুদ্ধে তদন্ত দাবি মমতার, কী লিখলেন ফেসবুক পোস্টে

কালো টাকা সাদা করে তাঁদের ভাণ্ডার পরিপূর্ণ হয়েছে, অন্যদিকে, দেশ অন্ধকারে ডুবছে বলেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশি কোনও অ্যাকাউন্ট থেকে কোনও কালো টাকা ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

নোট বাতিলের জেরে, দেশের জিডিপি নিম্নগামী হয়েছে এবং দেশের প্রায় ৩ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা তাদের কাজ হারিয়েছেন। কৃষকরা অভুক্ত রয়েছেন। ১০০-র ওপর মানুষ প্রাণ হারিয়েছেন। প্রয়োজন থাকলেই মানুষ ব্যাঙ্কে রাখা নিজের টাকায় হাত দিতে পারছেন না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নোট বাতিলের প্রথম দিন থেকেই তিনি এর প্রতিবাদ করে আসছেন। কেন্দ্রীয় সরকারকে তখন থেকেই বলেছিলেন সিদ্ধান্ত প্রত্যাহার করতে।

নোট বাতিলের বর্ষপূর্তিতে মোদীর বিরুদ্ধে তদন্ত দাবি মমতার, কী লিখলেন ফেসবুক পোস্টে

কমপক্ষে ৭৫ হাজার শিল্পপতি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। হয়রানির জন্যই তাঁরা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

৮ নভেম্বর নোট বাতিলের বর্ষপূর্তির দিনটিকে কালা দিবস হিসেবে পালনের ডাক দিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+