ললিত ঝা সম্পর্কে তথ্য জানতে বাগুইআটির বাড়িতে দিল্লি পুলিশ

ললিত ঝায়ের সম্পর্কে তথ্য জানতে কলকাতায় হাজির হয়েছে দিল্লি পুলিশ। আজ মঙ্গলবার বাগুইআটিতে পৌঁছে যান দিল্লি পুলিশের আধিকারিকরা। ওই বাড়ির মালিকের সঙ্গেও তারা কথা বলেছেন। এছাড়াও অন্যান্যদের থেকে তথ্য সংগ্রহ করেছেন।

বাগুইআটিতে ললিত ঝা থাকতেন। তিনি এই মুহূর্তে গোটা দেশের চর্চায়। নতুন সংসদ ভবনে অতর্কিত হানার ঘটনা ঘটে। সেই ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড এই ললিত। কলকাতার একাধিক জায়গায় তিনি থেকেছেন। সেই সূত্র ধরেই দিল্লির পুলিশ এখন কলকাতায় রয়েছে।

Lalit Jha

মঙ্গলবার বেলার দিকে দিল্লি পুলিশের আধিকারিকরা বাগুইআটিতে পৌঁছন। ললিত ওই বাড়িতে ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরেই তালা বন্ধ রয়েছে সেই ঘর। সেই ঘরের চাবি ললিতের কাছেই রয়েছে। একথা জানিয়েছেন বাড়ির মালিক। দিল্লি পুলিশের আধিকারিকরা তার কাছে চাবি চেয়েছিলেন। তখন তিনি এই কথা বলেন।

ললিত সম্পর্কে একাধিক তথ্য পাওয়ার চেষ্টা করেন ওই বাড়ির মালিকের থেকে। আশেপাশের লোকজনদের সঙ্গেও কথা বলে আধিকারিকরা। এলাকার বাসিন্দাদের মধ্যেও যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সংসদ হামলার ঘটনার দিন থেকে। ললিত ঝা এলাকায় থাকতেন। এই কথা পুলিশের কাছেও স্বীকার করেছেন বাসিন্দারা।

সোমবার কলকাতার রবীন্দ্র সরণীতে পৌঁছেছিলেন দিল্লি পুলিশের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। ওই ঘরও তালা বন্ধ রয়েছে। ফলে সেখানে ঢুকতে গেলে স্থানীয় থানার অনুমতি নিতে হবে। ললিত ঝা যেখানে থাকতেন সেই সব জায়গাতেই হানা দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশ তার সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

ওইসব ঘরগুলিও আগামী দিনে তল্লাশি হবে। এমন কথা জানা যাচ্ছে। ওই ঘরে কি কোনও কাগজপত্র পাওয়া যেতে পারে? কোনও নথি থাকার সম্ভাবনা রয়েছে? কোনও কিছুই এখন উড়িয়ে দিচ্ছে না আধিকারিকরা। বাগুইআটির ওই বাড়ির মালিকের সঙ্গে বেশ কিছু সময় কথা বলেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা।

দিল্লি থেকে কলকাতায় চার আধিকারিক এসেছেন বলে খবর। সোমবার রাত পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। হালিশহরের নীলাক্ষর বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন। প্রায় ৪৫ মিনিট নীলাক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ললিত সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+