আরজি কর হাসপাতাল ঘুরে তথ্য নিচ্ছে প্রতিনিধি দল, জাতীয় মহিলা কমিশন কী রিপোর্ট জমা দেবে?
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবার জাতীয় মহিলা কমিশন। মঙ্গলবার সকালে হাসপাতালে পৌঁছান কমিশনের সদস্যরা। কীভাবে ওই জুনিয়র চিকিৎসক খুন হলেন? হাসপাতালের পরিস্থিতি সব বিষয়েই তথ্য সংগ্রহের পর রিপোর্ট দেবেন তারা৷
আরজি কর হাসপাতালে নারকীয় ঘটনা ঘটেছে৷ তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু। খুনের পর ধর্ষণের অভিযোগ উঠেছে৷ শরীরে একাধিক জায়গায় ক্ষত, গভীর দাগ থাকার কথাও শোনা যাচ্ছে। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট নিয়ে পরিষ্কার তথ্য দিচ্ছে না কলকাতা পুলিশ। এই মারাত্মক অভিযোগ উঠেছে৷

নারকীয় ঘটনা সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক পুলিশকে গ্রেফতার করা হয়। সঞ্জয় মূল অভিযুক্ত সেই কথা দাবি করেছিল পুলিশ৷ কিন্তু একা সঞ্জয়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয়৷ অপরাধী, অভিযুক্তদের আড়াল করা হচ্ছে। একাধিক ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত। এই অভিযোগ সামনে আসে। তারপর আন্দোলন আরও ব্যাপক আকার নেয়। শুধু তাই নয়, কলকাতা পুলিশও নতুন করে তদন্তের বিস্তার ঘটিয়েছে। আজ মঙ্গলবার থেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া আরও বাড়িয়েছে।
এদিন বেলা ১০ টা নাগাদ জাতীয় মহিলা কমিশনের সদস্যদের গাড়ি ঢোকে আরজি কর হাসপাতালে। হাসপাতালের নতুন অধ্যক্ষ হিসেবে কাজ শুরু করেছেন সুহৃতা পাল। তাঁর সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। হাসপাতালের নতুন সুপার বুলবুল মুখোপাধ্যায়ের সঙ্গেও তারা কথা বলেন।
আন্দোলনরত জুনিয়র চিকিৎসক ও অন্যান্যদের সঙ্গেও কথা বলছেন প্রতিনিধি দলের সদস্যরা৷ আন্দোলনকারীদের পাশে আছেন কমিশন। এই কথা জানানো হয়েছে। কীভাবে মারা গেলেন ওই তরুণী জুনিয়র চিকিৎসক? সেই সব তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এখন প্রশ্ন হল কী কী তথ্য মহিলা কমিশন সংগ্রহ করবে? রিপোর্টে কোন তথ্য রাখা হবে? সেই নিয়ে চর্চা চলছে।












Click it and Unblock the Notifications