ফের পিছিয়ে গেল, আজও হল না সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি
আবার পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। আজ বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল, এই শুনানি আজ হচ্ছে না। আগামী কাল বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই কথা।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হয়। এই ঘটনায় বাংলার বিভিন্ন অংশে সাধারণ মানুষরা প্রতিবাদে সরব হয়। পুজোর ছুটির পর সুপ্রিম কোর্টে গতকাল মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সেই শুনানি হয়নি।

আজ বুধবার আরজি কর মামলার শুনানি হবে প্রথম ভাগে। এই কথা জানা যায়। তালিকায় উপরের দিকে এই মামলা রাখা হয়েছিল। তালিকায় ৩৪ নম্বরে মামলাটি ছিল। এই কথাও শোনা যায়। বুধবার বেলা ১১ টা বেজে গেলেও ওই মামলার শুনানি হয়নি। পরে জানা যায়, মামলার সময় আবার পিছিয়েছে। বেলা তিনটের পর আজ এই মামলা শোনা হবে।
তিনটে বেজে গেলেও মামলার শুনানি শুরু হয়নি। আজ এই মামলার শুনানি হবে কী না, সেই নিয়ে এজলাসের ভিতরই প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতি জানিয়ে দেন, আজ আর এই মামলার শুনানি হবে না। আগামী কাল বৃহস্পতিবার শুনানি হবে। প্রধান বিচারপতি জানান, সিবিআই কী স্ট্যাটাস রিপোর্ট দিল, আগামী কাল দেখা হবে।
আগামী কাল গুরুত্ব অনুসারেই টপ অব দ্য বোর্ড মামলা শোনা হবে। সেক্ষেত্রে বেলা দুটো নাগাদ এই মামলার শুনানি হতে পারে। এমন সম্ভাবনার কথা মনে করা হচ্ছে। তবে সময় সম্পর্কে এখন অবধি নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আরজি কর কাণ্ডের মামলা স্বত:প্রণোদিতভাবে শুরু হয়েছিল সুপ্রিম কোর্টে৷ এদিকে পরপর দুদিন মামলার শুনানি পিছিয়ে গেল। তাই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তবে আগামী কাল বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। এই বিষয়ে আশা করছেন সব পক্ষ।
দুদিন শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ পশ্চিমবঙ্গের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সিনিয়র চিকিৎসকদের একটা অংশও হতাশা প্রকাশ করেছেন। তবে তাঁরা বিচার ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখছেন। এই কথাও বলা হয়েছে।












Click it and Unblock the Notifications