মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি রূপা গঙ্গোপাধায়ের, প্রতিবাদে বাবুলও

রোজভ্যালির আতিথেয়তা গ্রহণ করেছেন বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়রাও। তাহলে তাঁদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে কি?

কলকাতা, ৩১ ডিসেম্বর : এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুমকি দিলেন রূপা গঙ্গাপাধ্যায়। রোজভ্যালিকাণ্ডে দলের সাংসদ তাপস পাল গ্রেফতার হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই হুমকি দিয়েছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গাপাধ্যায়। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি আদালতে যেতে প্রস্তুত।

উল্লেখ্য, রোজভ্যালিকাণ্ডে তাপস পালকে গ্রেফতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন রোজভ্যালির আতিথেয়তা গ্রহণ করেছেন বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় ও বাবুল সুপ্রিয়রাও। তাহলে তাঁদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে কি? বাবুল বা রূপা উভয়েই জানিয়েছেন, তাঁরা পেশাদার শিল্পী হিসেবে এই আতিথয়তা গ্রহণ করেছেন। অনুষ্ঠান করতে গিয়ে রোজভ্যালির রিসর্টে থেকেছেন। এই সরল সত্যটা কেন বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রী। রূপা গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে মানহানির মামলার হুঁশিয়ারিও দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি রূপা গঙ্গোপাধায়ের, প্রতিবাদে বাবুলও

শুক্রবার দু'দফায় চার ঘণ্টা জেরা করার পর তৃণমূলের অভিনেতা সাংসদ তাপস পালকে গ্রেফতার করে সিবিআই। তাপস রোজভ্যালির ফিল্ম ডিভিশনের ডিরেক্টর ছিলেন। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে টলিউডে নামানোর পিছনে তাপল পাল ছিলেন বলেই অভিযোগ। সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করার সময় বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে ভূবনেশ্বর নিয়ে যাওয়া হচ্ছে। সেখানকার আদালতেই পেশ করা হবে তৃণমূল সাংসদকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+