কলকাতার ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চ ফ্রাইয়ে মরা টিকটিকি ভাজা!
শহরের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে প্রিয়াঙ্কা মৈত্র নাম জনৈক মহিলা মেয়েকে নিয়ে গিয়েছিলেন। সেখানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেন তারা। টেবলে অর্ডার এসে পৌঁছলে দেখেন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে পাতে পড়েছে টিকটিকি।
কলকাতা, ৩ মার্চ : পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে বিখ্যাত বেভারেজেস সংস্থা ম্যাকডোনাল্ডসে খেতে গিয়েছিল একটি পরিবার। বদলে যা অভিজ্ঞতা হল তা বেশ শিহরিত করে দেওয়ার পক্ষে যথেষ্ট।
শহরের একটি ম্যাকডোনাল্ডস আউটলেটে প্রিয়াঙ্কা মৈত্র নাম জনৈক মহিলা মেয়েকে নিয়ে গিয়েছিলেন। ইএমবাইপাসের ধারের এই ম্যাকডোনাল্ডস বেশ জনপ্রিয় শহরের আমজনতার কাছে। সেখানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেন তারা। টেবলে অর্ডার এসে পৌঁছলে প্রিয়াঙ্কা লক্ষ্য করেন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে পাতে দেওয়া হয়েছে একটি ভাজা টিকটিকিও।

জানা গিয়েছে, প্রিয়াঙ্কা নামে ওই মহিলা গর্ভবতী। পাতে মরা-ভাজা টিকটিকি দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাটি ম্যানেজারকে জানান।
অভিযোগ, ম্যানেজারকে গোটা ঘটনা জানানোর পরে তিনি বিশেষ গা করেননি। বদলে শুধুমাত্র শুকনো 'সরি' বলেই দায়িত্ব সারেন। এরপরই মোবাইলে তোলা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিতরে মরা টিকটিকির ছবি দেখিয়ে ফুলবাগান থানায় এফআইআর করেন প্রিয়াঙ্কা।
এই বিষয়ে কলকাতার ম্যাকডোনাল্ডস চেনের ম্যানেজার কোনও মন্তব্য করতে চাননি। দিল্লিতে ম্যাকডোনাল্ডসের এক আধিকারিক জানান, গোটা ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত করে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications