কমছে সংক্রমণ, ১৩০ করোনা-বেড ফাঁকা বেলেঘাটায়
কমছে সংক্রমণ, ১৩০ করোনা-বেড ফাঁকা বেলেঘাটায়
লকডাউন যেন ভ্যাকসিনের মতোই কাজ করছে৷ গত একমাসে রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। দেড়মাস আগেও কোনও কোভিড রোগীর বেলেঘাটা আইডিতে চিকিৎসার কথা ছিল কষ্ট কল্পনা। কারণ মাত্রাছাড়া সংক্রমণে বিপর্যস্ত ছিল রাজ্যের করোনা চিকিৎসা ব্যবস্থা। বেলেঘাটা আইডি থেকে মেডিক্যাল কলেজগুলিতে কোভিড রোগীর জন্য বেড ছিল অপ্রতুল। অক্সিজেন, ওষুধ, রেমডিসিভির, হাসপাতালে বেডের জন্য ছিল হাহকার। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ সমস্ত রকমের সোশ্যালমিডিয়াতে সারাদিন শেয়ার হত বেড, অক্সিজেনের লিঙ্ক। লকডাউনের অন্তিম পর্বে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে জনজীবন।

কোথায় কত বেড ফাঁকা?
বেলেঘাটা আইডি- রাজ্যের অন্যতম সফল করোনা চিকিৎসাকেন্দ্রে রয়েছে মোট ৩১৫ টি কোভিড বেড৷ যারা মধ্যে ফাঁকা রয়েছে ১৩০টি বেড৷
শম্ভুনাথ পন্ডিত- মোট করোনা বেডের সংখ্যা ২০০টি৷ রোগী রয়েছে ১৩০টি বেডে৷
মেডিক্যাল কলেজ- মোট কোভিড বেড, ৪৩৩টি। ফাঁকা রয়েছে ১৩৭টি বেড৷
ন্যাশনাল মেডিক্যাল কলেজ- করোনা রোগীর চিকিৎসার জন্য রয়েছে ২১৬টি বেড৷ রোগী নেই রয়েছে ১৪৬টি বেডে৷
এছাড়াও রাজ্যের তিনটি বড় কোভিড-সেফ হোমে মোট কোভিড বেডের প্রায় ৭০ শতাংশ খালি রয়েছে৷
তাহলে কী করোনার জ্বালা মিটল?
৭ মে থেকেই দেশে নিম্নমুখী করোনার গ্রাফ। কমছে প্রতিদিনের সংক্রমণ ও মৃত্যুহার। এরকম অবস্থায় আস্তে আস্তে 'আনলকডাউন'-এর পথে হাঁটতে শুরু করেছে দেশ। কিন্তু এর মাঝেই দেশের মানুষকে সতর্ক করে নীতি আয়োগের সদস্য ডক্টর ভি কে পাল সংবাদমাধ্যমে বলেন, 'আমরা যদি আবার বাড়ি থেকে বেরিয়ে এসে সে রকম আচরণ শুরু করি যা গত ডিসেম্বর ও জানুয়ারিতে করেছিলাম তাহলে ভয়ঙ্কর ভাবে ফিরবে করোনার তৃতীয় ঢেউ৷ সেকেন্ড ওয়েভের থেকেও মাত্রাছাড়া হবে সংক্রমণ। কিন্তু যদি আমরা আস্তে আস্তে আনলকডাউনের পথে হাঁটি৷ এবং তারপরও করোনাবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলি তাহলে নিম্নমুখীই থাকবে গ্রাফ। নিয়ম মেনে চললে হয়ত তৃতীয় ঢেউ হিসেবে করোনা ফিরতে পারবে না৷
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications