পর্ণশ্রীর রবীন্দ্রনগরে নবান্নে কর্মরত ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার
বেহালার পর্ণশ্রী এলাকার রবীন্দ্রনগরে এক ব্যক্তির বাড়ি থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মৃতের নাম সুবোধ আচার্য। তিনি নবান্নে কাজ করতেন বলে জানা গিয়েছে।
কলকাতা, ২৩ এপ্রিল : বেহালার পর্ণশ্রী এলাকার রবীন্দ্রনগরে এক ব্যক্তির বাড়ি থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মৃতের নাম সুবোধ আচার্য। তিনি নবান্নে কাজ করতেন বলে জানা গিয়েছে।
এদিন সকালে প্রতিবেশীরাই খবর দিয়ে পুলিশ ডেকে আনেন। তারপর পুলিশ বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে সুবোধবাবুর পচাগলা দেহ উদ্ধার করে।

জানা গিয়েছে, সুবোধবাবু মানসিক অবসাদে ভুগছিলেন। তিনি ছাড়াও বাড়িতে স্ত্রী ও ছেলে রয়েছে। তবে গত মঙ্গলবার ছেলেকে নিয়ে স্ত্রী আত্মীয়র বাড়ি চলে যান। তারপর থেকে তিনি একাই ছিলেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সম্ভবত শারীরিক অসুস্থতার কারণেই মারা গিয়েছেন সুবোধ আচার্য। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য রয়েছে।












Click it and Unblock the Notifications