গান্ধীজির চশমা চুরি করে এখন স্বচ্ছ ভারত করছেন মোদী! কটাক্ষ ফরওয়ার্ড ব্লকের
ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন ফরওয়ার্ড ব্লকের দেবব্রত বিশ্বাস। তিনি বলেন, মোদীজির রাজত্বে কৃষক মরছে, উৎপাদন কমছে, কল-কারখানা বন্ধ হচ্ছে।
ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন ফরওয়ার্ড ব্লকের দেবব্রত বিশ্বাস। তিনি বলেন, মোদীজির রাজত্বে কৃষক মরছে, উৎপাদন কমছে, কল-কারখানা বন্ধ হচ্ছে। ভারতবর্যের মানুষ গরিব হচ্ছে। দেশরক্ষার কথা না ভেবে ওরা গান্ধীজির চশমা চুরি করে এখন স্বচ্ছ ভারত করছে।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানায় বলেন, লালকেল্লায় দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করেছেন মোদীজি। বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে উৎখাত করতে হবে। এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে। দায়িত্ব নিতে হবে বামপন্থীদেরই।
তিনি বলেন, এ রাজ্যে সাম্প্রদায়িক শক্তির জায়গা ছিল না। মোদী সরকারকে লুটেরার সঙ্গে তুলনা করে দেবব্রত বিশ্বাস বলেন, দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে। আর প্রতিষ্ঠান ভাঙার কাজে পাহারাদের কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইভাবে কী করে উন্নয়ন সম্ভব? যারা দেশের সম্পদ লুঠ করে তাদের উন্নয়ন হচ্ছে।
এদিন তিনি বলেন, স্বাধীনতাকে বকৃত করার জন্য টুপি পরে ফেললেন মোদী। টুপি চুরি করে আর বিভিন্ন জাতীয় নেতাদের সামনে নিয়ে এসে নিজেকে দেশপ্রেমিক বলার কোনও কারণ নেই। এঁরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ঘৃণা, বিদ্বেষের রাজনীতি করে। মানুষে মানুষে বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায় এরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications