বিখ্যাত লেখিকার কুরুচিকর মিম বানিয়ে ভাইরাল করে বিপদে যুবক

এই মুহূর্তে অন্যতম বিখ্যাত লেখিকা দেবারতি মুখোপাধ্যায়। মূলত ইতিহাসের উপর ভিত্তি করে বিভিন্ন কাল্পনিক গল্প লিখে থাকেন তিনি। তাঁর ফ্যান ফলোয়ার প্রচুর। ক্ষুদ্র কিছু মানুষের তাঁর লেখা পছন্দ হয় না। এই এমন না পছন্দ হওয়া এক যুবক তাঁর ছবি বিকৃত করে কুরুচিকর মিম বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে লেখিকার লেখার সমালোচনা করেছেন বলে দাবি করেন।

বিখ্যাত লেখিকার কুরুচিকর মিম বানিয়ে ভাইরাল করে বিপদে যুবক

মানহানিকর সেই মিম মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মাধ্যমে। পৌঁছায় লেখিকার কাছেও। দেবারতি মুখোপাধ্যায় জানিয়েছেন , 'আমার লেখার সবার ভালো লাগবে তার কোনও মানে নেই। সমালোচনাটা হোক গঠনমূলক। সাহিত্য নিয়েও মিম? তাও এমন কুরুচিকর? আমার এটা অত্যন্ত খারাপ মানসিকতার পরিচয় মনে হয়েছে। তাই ওই মিমারকে বলি ওই মিম যেন ডিলিট করা হয়। সে করতে চায়নি। এরপর আমি সাইবার ক্রাইম সেলে এফআইআর দায়ের করি। এই চাপ দিতেই সে শেষ পর্যন্ত ভুল বুঝতে পারে। ক্ষমা চায়'।

জানা গিয়েছে ওই মিমারের নাম অমিত দাস। সে জানিয়েছে, 'একজন প্রাপ্তবয়স্ক মানুষের অনুমতি ছাড়া তাঁর ছবি মর্ফ করে, বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, তাঁর রেপুটেশন লস করা সাইবার ক্রাইমের 'secton 67' অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। যারা জানেন না অভিযোগ করেন না, যারা জানেন, তাঁরা করতেই পারেন। এই নিয়ে প্রতিবছর অনেক অভিযোগ দায়ের হয়, শাস্তিও হয়। এবং এই জাতীয় অপরাধগুলো কর্মক্ষেত্রেও বিবেচনা করা হয়। আমি না জেনে দেবারতি মুখোপাধ্যায়ের একটি ছবি এভাবে ফটোশপ করে একটি রিয়ালিটি শোতে সুপার ইম্পোজ করে বিকৃত করে স্প্রেড করেছিলাম, তার জন্য সাইবার ক্রাইম সেলে এফআইআর দায়ের হয়েছে, আমার অফিসেও অভিযোগ গিয়েছে। আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী। বই বা লেখা ভাল লাগা খারাপ লাগা নির্দ্বিধায় বলব, কিন্তু ভবিষ্যতে আমি এভাবে কারও ছবি বিকৃত করব না বা এমন কোন ব্যক্তিগত আক্রমণ করব না যাতে তাঁর ব্যক্তিগত স্তরে হ্যারাসমেন্ট হয়। তবে আমার ওই পোস্টে যারা কমেন্ট করে লেখিকাকে ব্যক্তি আক্রমণ করেছিলেন, অকথ্য ভাষায় বিদ্রুপ করেছিলেন, সেই দায় আমার নয়। আমি ওনার বাড়ি গিয়েছিলাম, ওনার বাড়িতেও বারবার ক্ষমা চেয়েছি। উনি সমস্ত অভিযোগ প্রত্যাহার করবেন বলেছেন। অফিসে ইমেল করে জানাবেন, থানাতেও।'

সোশ্যাল মাধ্যম ঘটনায় তাঁর পাশে দাঁড়িয়েছে। কেউ লিখেছেন, 'কিছু গ্রুপে লেখিকা দেবারতি মুখার্জীর লেখা নিয়ে অনেক অপ্রিয় মন্তব্য পড়েছি। অনেক ভালো ফিডব্যাক‌ও দেখতে পেয়েছি। সত্যি মিথ্যা যাচাই করে নিতে কিছুদিন আগে 'নারাচ' নিয়ে এসে পড়তে শুরু করেই চমকে উঠলাম। এত ভালো লেখা! যেমন শব্দ চয়ন, তেমন লেখার বাঁধুনি, কী ভাষার ব্যবহার! সাহিত্য তো এমনই হয়। এমন লেখার নিন্দা কেউ করে কী করে!'আবার কেউ বলেছেন,
'সম্প্রতি লেখিকাকে নিয়ে মিম বানিয়ে পোস্ট করা নিয়ে খুব‌ই হুলুস্থুল চলছে। লেখিকা প্রতিবাদ করেছেন, উপযুক্ত ‌ ব্যবস্থা নিয়েছেন, তাতেও দেখছি অনেকেই মজা করছে। মানে সত্যিই ওরা চায় কী!' আর এক অনুরাগী লিখেছেন, 'দেবারতি মুখার্জী আমার মত অনেক লেখক লেখিকার অনুপ্রেরণা হতে পারেন। যেমন‌ তীব্র ব্যক্তিত্ব, তেমন শক্তিশালী সাহিত্যিক। এতদিন কেন ওনার লেখা পড়ি নি সেটাই আশ্চর্য। সত্যিই অনেক বড় ভুল হয়েছে। কিছু মানুষজন কেন এমন লেখার নিন্দা করে, আমার বোঝার বাইরে। সত্যি মানুষ কত বিচিত্র।'

আর একজন সোশ্যাল মাধ্যমে লিখেছেন, 'ছবি বিকৃত করা শাস্তিযোগ্য অপরাধ। সে কনটেন্ট যাই হোক না কেন। এডিট করে কারো ধড়ে অন্য কারোর মাথা জুড়ে দেওয়া অথবা কারোর অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করা ভারতীয় আইন অনুসারে ক্রিমিনাল অফেন্স। তবে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাজার হাজার এরকম ছবি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে। এবারে বেশিরভাগ ক্ষেত্রেই যাদের ছবি এডিট করা হয় তারা ব্যবস্থা নেন না বা নিতে পারেন না। কিন্তু তাই বলে অপরাধ লঘু হয়ে যায় না। দেবারতি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে। সাধুবাদ জানাই দেবারতিকে। এক হাজারটা ক্রিমিনাল ছাড়া পেয়ে গেল বলে এক হাজার এক তম ক্রিমিনালকেও ছেড়ে দিতে হবে এই তত্ত্বে আমি বিশ্বাসী নই। বর্তমান দিনের বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় মুখ দেবারতি মুখোপাধ্যায়। কামনা করি তার কলম আরও বহু দিন চলুক। সমৃদ্ধ হোক বাংলা সাহিত্য।'

প্রসঙ্গত দেবারতি মুখোপাধ্যায়ের উপন্যাস 'নরক সংকেত' থেকে কিছুদিন আগেই হয়েছে সিনেমা 'স্বস্তিক সংকেত'। যাতে অভিনয় করেছেন নুসরত জাহান, রুদ্রনীল ঘোষ, শাশ্বত আরো অনেকে। তাঁর উপন্যাস নারাচ অধিগৃহীত হয়েছে আটটি আন্তর্জাতিক ভাষায়। উপন্যাস দাশগুপ্ত ট্রাভেলস মনোনীত হয়েছে 'সাহিত্য আকাদেমি যুব পুরস্কার' এ। একাধারে সরকারি অফিসার ও জনপ্রিয় লেখক তরুণী দেবারতি মুখোপাধ্যায় সানডে সাসপেন্স থেকে ওয়েব সিরিজ, সবেতেই অত্যন্ত আলোচিত। তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যাও টেক্কা দিতে পারে যে কোন বড় চিত্রতারকাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+