চলছে ঢপ বাজি! ব্রিগেডের সমাবেশে বড় নেত্রীর ভূমিকায় দেবলীনা হেমব্রম

মানুষের অধিকার ভুলিয়ে দিতে চায় তৃণমূল। রাজ্য থেকে তৃণমূলকে তাড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সঙ্গে সঙ্গে হাতে তালি। মুখোরিত হয়ে উঠল ব্রিগেড।

মানুষের অধিকার ভুলিয়ে দিতে চায় তৃণমূল। রাজ্য থেকে তৃণমূলকে তাড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সঙ্গে সঙ্গে হাতে তালি। মুখোরিত হয়ে উঠল ব্রিগেড। অনেক দিন কোনও মহিলার ভাষণে এমনটা দেখেনি ব্রিগেড। পরবর্তী বক্তা দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও দেবলীনাকে কুর্ণিশ করলেন নিজের ভাষণের শুরুতে।

চলছে ঢপ বাজি! ব্রিগেডের সমাবেশে বড় নেত্রীর ভূমিকায় দেবলীনা হেমব্রম

সাঁওতালি ভাষায় শিক্ষক কোথায়। প্রস্ন তুললেন সিপিএম নেত্রী দেবলীনা হেমব্রম। বললেন লড়াই করে অধিকার আদায় করতে হবে। সমবেত জনগণের আবেদন জানালেন, কেন্দ্র রাজ্যের কাছে প্রশ্ন তুলুন কথা নয়, কাজ করে দেখান মোদী। বলেন খালি ঢপ দিয়ে যাচ্ছে রাজ্য ও কেন্দ্রের সরকার।

এযেন প্রত্যাশাকেও ছাপিয়ে যাওয়া। আর বক্তৃতা দেওয়ার সময় মুহুর্মুহু হাতে তালি। ৩ ফেব্রুয়ারি ব্রিগেডের সমাবেশ যাঁদেরকে মনে রাখবে তাঁদের একজন হলেন সিপিএম-এর আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম। বাংলা ও আদিবাসী দুটি ভাষাতেই স্বল্প সময় ভাষণ দেন দেবলীনা। তাতেই উদ্বেলিত সমাবেশের একটা বড় অংশ।

রাজ্যের যেসব অংশে সিপিএম-এর প্রভাব কমেছে, তার মধ্যে রয়েছে আদিবাসী এলাকাও। যদিও একসময়ে এইসব এলাকায় নিরঙ্কুশ গরিষ্ঠ ছিল বামেরা। সেদিকে খেয়ালে রেখেই দেবলীনা হেমব্রমকে ব্রিগেডের বক্তার তালিকায় রাখা হয়েছিল। সেদিক থেকে তিনি যে সফল তা আর বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+