Building Collapse: কীভাবে ভাঙল বিশাল বহুতল, প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য! বাড়ল মৃতের সংখ্যাও
Garden Reach Building Collapse: একেবারে শেষ তলায় নতুন গাঁথনির কাজ চলছিল! আর তা চলাকালীনই রবিবার মধ্যরাতে ভেঙে পড়ে বহুতল। ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে জেরা করে প্রাথমিক ভাবে এমনটাই তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
গার্ডেনরিচের ঘটনায় (Garden Reach Building Collapse) ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ (Kolkata Police)। যেখানে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে।

অন্যদিকে ঘটনায় (Garden Reach Building Collapse) মৃতের সংখ্যা বেড়ে ৮। ধ্বংসস্তুপের মধ্যে আরও বেশ কয়েকজন আঁটকে থাকতে পারে বলে আশঙ্কা। আর সে কারণে সারারাত ধরে আজ উদ্ধারকাজ চালানো হবে বলে জানা গিয়েছে। আর তা চালাতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থাও করা হচ্ছে এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রশাসনিক প্রধান। জানা যাচ্ছে, লালবাজারের হোমিশাইড শাখাও এই ঘটনার তদন্ত করবে।
ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে আজই তাঁরা জেরা করতে পারে বলে খবর। প্রাথমিক জেরায় ধৃত প্রোমোটার জানিয়েছেন, ২০২২ সালে ওই বহুতল নির্মানের কাজ শুরু হয়। সমস্ত ঘরের মাপ ৫০০ স্কোয়ার ফিটের। প্রায় ১৬০০ টাকা স্কোয়ার ফুটে ফ্ল্যাটগুলি বিক্রি করেছেন বলেও জানিয়েছেন ওয়াসিম।
#UPDATE | Death toll in the Metiabruz building collapse incident rises to 8.
— ANI (@ANI) March 18, 2024
এমনকি সমস্ত ফ্ল্যাটের বিক্রিও হয়ে গিয়েছে বলেও জেরায় জানিয়েছে সে। একেবারে শেষ পর্যায়ে বহুতলের গাঁথনির কাজ চলছিল। আর তা চলাকালীন এই দুর্ঘটনা বলে জেরায় দাবি প্রমোটারের। যদিও তদন্তের আরও গভীরে যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা।
আর সেজন্যে যার কাজ থেকে মহম্মদ ওয়াসিম ওই জমি কিনেছিলেন তাঁকেও জেরা করা হবে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে ওই বহুতল নির্মাণে আইনিউ বৈধতা ছিল না। কীভাবে চোখ এড়িয়ে বিশাল এই কর্মকাণ্ড (Garden Reach Building Collapse) তৈরি হল সেটিও পুলিশের তরফে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। পুরসভার কোনও কর্মী এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যে যদিও পুরসভার তিনজন ইঞ্জিনিয়ারকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ঘটনার (Building Collapse) খবর পেয়েই এলাকায় গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গোটা এলাকা ঘিরে দেখেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন মানুষদের সঙ্গেও কথা বলেন। পুরো ঘটনাকে ব্যর্থতা বলে মন্তব্য করেন রাজ্যপাল বোস।












Click it and Unblock the Notifications